অনুসরণকারী

সোমবার, ৫ অক্টোবর, ২০২০

28. ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস*

 *﷽   ﷽    ﷽    ﷽    ﷽*    *﷽*


*ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


*🥀====দ্বিতীয় অধ্যায়,পর্ব -৫ ====🥀*


              *শিয়া-রাফেজীর স্বরূপ* 


      যে সমস্ত শিয়ারা হযরত আলীর রাযি. ভক্তির আতিশয্যে এরূপ জঘন্য আক্বীদা পোষণ করে যে-


   *(ক)* হযরত আলীই প্রকৃতপক্ষে সর্বশেষ নবী হওয়ার যোগ্য ও আল্লাহর মনোনীত ব্যক্তি ছিলেন, কিন্তু আল্লাহ পাক যখন ফেরেশতা হযরত জিবরাইল আ. মারফত হযরত আলীর রাযি. নিকট ওহী পাঠালেন তখন জিবরাঈল আ. ভুলবশতঃ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ওহী নিয়ে আসেন। ফলে তিনিই শেষ নবী হয়ে যান। অতঃপর মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরোধানের পর হযরত আলীই রাযি. খিলাফতের হকদার ছিলেন। কিন্তু আবু বকর, উমর ও উসমান রাযি. তাঁর খিলাফত ছিনিয়ে নেন। এ জন্য তারা এবং অপরাপর সাহাবী রাযি. যারা তাদের সমর্থন করে সবাই মুরতাদ ও কাফির হয়ে গেছেন। (নাউযুবিল্লাহ)।


   *(খ)* এমনকি তাদের মধ্য হতে একদল হযরত আলীর রাযি. জীবদ্দশায় তাকে খোদা পর্যন্ত ডাকতে আরম্ভ করেছিলেন। স্বয়ং হযরত আলী রাযি. তাদের বুঝিয়ে ব্যর্থ হয়ে এহেন কুফরী কাজের জন্য হত্যার হুমকি দিলে তারা বলতে থাকে আপনি আমাদের মা’বুদ। আপনার যা খুশী তা করার অধিকার আছে। আমাদের তাতে আপত্তি করার অধিকার নেই। অতঃপর হযরত আলী রাযি. তাদের একাংশকে হত্যা করলেও তাদের অপরাংশকে এ ভ্রষ্টতা হতে ফিরিয়ে আনতে ব্যর্থ হন।


   *(গ)* শিয়া-রাফিজীদের আরেক দল বিশ্বাস করত এবং একথা তারা ব্যাপকভাবে ছড়িয়ে মুসলিম জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করত যে, কুরআন বিকৃত হয়ে গেছে। আসল কুরআন হযরত আলীর রাযি. কাছে সংরক্ষিত আছে। তাছাড়া হযরত আলী রাযি. কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত নব্বই হাজার কালাম দিয়ে গেছেন ইত্যাদি। স্বয়ং হযরত আলী রাযি. কে তাঁর জীবদ্দশায় একাধিক স্থানে বিভিন্ন তাবেয়ী রহ. এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে এসব কথা নাকচ করে দিয়েছেন। যার অসংখ্য দৃষ্টান্ত হাদীসগ্রন্থ সমূহে বিদ্যমান রয়েছে।


   *(ঘ)* বার ইমামপন্থী শিয়া ইছনা আশারিয়া রা হযরত আলী রাযি. হযরত হাসান ও হুসাইন রাযি. সহ তাঁর বংশধরের মধ্যে বারজন বুযুর্গ ব্যক্তিবর্গকে ইমাম হিসেবে নবী সম বরং কোন কোন ক্ষেত্রে নবীদের ঊর্ধ্বে মর্যাদা দিয়ে তাদের নামের সংগে “আলাইহিস সালাম” বলেও লিখে থাকে। যা সাধারণতঃ নবী ও ফেরেশতাগণের নামের সাথেই ব্যবহার করার কথা। এমনকি ইসলামী হুকুমতের দাবীদার শিয়া ইছনা আশারিয়া পন্থী বর্তমান ইরান সরকারের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ খোমেনী তার আরবী ভাষায় রচিত আল-হুকুমাতুল ইসলামিয়াহ, গ্রন্থে দ্ব্যর্থহীন ও স্পষ্টভাবে লিখেছেনঃ “ইমাম এর মর্যাদা নবুওয়াতের উপরে। আর আমাদের ইমামগণ এমন মর্যাদার অধিকারী যেথায় আল্লাহ্‌র কোন নবী রাসূল এবং নিকটতম ফেরেশতাও পৌছতে পারেন না। যে কারণে তাঁদের রয়েছে শরী‘আতের যে কোন বিধি বিধান যে কোন মুহূর্তে পরিবর্তনের সীমাহীন অধিকার। (নাউযুবিল্লাহ)


      কত বড় জঘন্য ও দুঃখজনক কথা যে, এহেন জঘন্য আক্বায়িদে বিশ্বাসী শিয়া রাফিজীদের অকাট্য মিথ্যাচারকে পুঁজি করেই কেবল খলীফাতুল মুসলিমীন হযরত মুআবিয়ার রাযি. ন্যায় রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘনিষ্ঠ অতি প্রিয় ও বিশিষ্ট সাহাবী রাযি. এবং আল্লাহর প্রেরিত কালামে পাকের ওহী লেখকরূপে স্বীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিয়োজিত ব্যক্তির ব্যক্তিত্বের উপর অত্যন্ত জঘন্যভাবে হামলা করা হয়েছে। বস্তুতঃ এ অপপ্রচার পৃথিবীর একমাত্র অপরিবর্তিত অবিকৃত ও স্বীয় আল্লাহ পাক কর্তৃক হিফাজতকৃত আল-কুরআনের প্রতি মুসলিম উম্মাহর ইস্পাত কঠিন অবিচল আস্থা ও বিশ্বাসকে দুর্বল করার লক্ষ্যে ইয়াহুদী খৃষ্টানদের প্ররোচনায় উদ্ভাবিত ষড়যন্ত্র বৈ কিছু নয়।


      হযরত মুআবিয়া রাযি. তো সেই ভাগ্যবান সাহাবী রাযি. যিনি মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন শ্যালক ও কাতিবে ওহী বা ওহী লিপিবদ্ধকারী হওয়ার সাথে সাথে মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক মাকবুল দু‘আয় ধন্য হয়েছেন। যেমন তিরমিযী শরীফে বর্ণিত হয়েছে একবার নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে এভাবে দু’আ দিয়েছেনঃ


      “হে আল্লাহ্‌ তাকে (মুআবিয়াকে) হিদায়াতের পথ প্রদর্শক ও হিদায়াত প্রাপ্ত করে দাও এবং তাঁর মাধ্যমে মানুষকে হিদায়াত দান কর।”


      অন্য হাদীসে ইরশাদ হয়েছেঃ ‘‘হে আল্লাহ! মুআবিয়াকে কিতাবী ইলম ও গণনা জ্ঞান দান কর এবং জাহান্নামের আযাব থেকে তাকে রক্ষা কর।”


      তাঁর সম্পর্কে একদা ফেরেশতা হযরত জিবরাইল আ. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছিলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়াকে সালাম জানাবেন তাঁর মঙ্গলের প্রতি বিশেষ নজর রাখবেন। কেননা তিনি আল্লাহর কিতাব ও ওহীর উপর স্বীয় আল্লাহরই নিযুক্ত আমানতদার এবং তিনি অতি উত্তম আমানতদার।


      এমনিভাবে বড় বড় সাহাবায়ে কিরাম ও তাবিয়ীগনের রাযি. দৃষ্টিতে হযরত মুআবিয়া রাযি. যে কত উঁচু মর্যাদার অধিকারী ছিলেন এবং তাঁর মহান মর্যাদার স্বীকৃতি স্বরূপ তাঁর প্রতি তাদের আচরণ ও প্রশংসামূলক বাণীসমূহ হাদীস ও ইতিহাস গ্রন্থসমূহে এত অধিক হারে লিপিবদ্ধ রয়েছে যে, বক্ষ্যমাণ নিবন্ধে তার ক্ষুদ্র একটি অংশের স্থান সংকুলান হওয়াও অসম্ভব। হযরত উমর ফারুক রাযি. এর ন্যায় বিচক্ষণ খলীফা হযরত মুআবিয়া রাযি. কে দীর্ঘদিন শাসন কার্যে নিয়োজিত রেখেছিলেন এবং তার শাসনকার্য পরিচালনার ব্যাপারে আমানতদারী ও দক্ষতার ভিত্তিতে বার বার পদোন্নতি দান করেছিলেন। এটা এ বিষয়ের একটা মজবুত প্রমাণ যে, সাবায়ীচক্র কর্তৃক হযরত মুআবিয়ার রাযি. বিরুদ্ধে আরোপিত অভিযোগসমূহ একেবারেই অবাস্তব, মিথ্যা ও গর্হিত।


      হযরত মুআবিয়ার রাযি. এ সকল কামালাত ও ফজীলতের কথা স্মরণ রেখেই তৎকালীন মুসলমানগণ সাবায়ীদের এ সকল অপপ্রচারে কান দেননি। কিন্তু দুর্ভাগ্য যে, আজ চৌদ্দশত বছর পর আবারো সেই কুখ্যাত ইবনে সাবা ও সাবায়ীদের উত্তরসূরীরা এহেন বুযুর্গ সাহাবী রাযি. সম্পর্কে সাধারণ মুসলমানদেরকে তাদের ধর্মীয় জ্ঞানের স্বল্পতা ও সঠিক ইসলামী ইতিহাস অধ্যয়নের অভাবের সুযোগ নিয়ে বিভ্রান্ত করার প্রয়াস পাচ্ছে। এ শ্রেণীর লোকদের থেকে মুসলমানদের সতর্ক থাকতে হবে।


   _*📋নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_

27. *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস*

 *﷽   ﷽    ﷽    ﷽    ﷽*    *﷽*


*ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


*🥀====দ্বিতীয় অধ্যায়,পর্ব -৪ ====🥀*


        _*রাসূলুল্লাহ ﷺ এর ভবিষ্যদ্বানী*_ 


      জ্ঞান-পাপী কতিপয় লেখকের হাতে আঁকা মুসলিম উম্মাহর অবক্ষয়ের এ চিত্র যেমন ইতিহাসের উত্থান পতনের ক্রম বিবর্তন ধারার বিরোধী তেমনি তা রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান ভবিষ্যদ্বানীরও পরিপন্থী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ


      “আমার যুগই হল সর্বোত্তম যুগ অতঃপর এর পরবর্তী (সাহাবাগণের রাযি.) যুগ অতঃপর তৎপরবর্তী (তাবে‘ঈনগণের রহ.) যুগ।”


      *বস্তুতঃ* হযরত মুআবিয়ার রাযি. স্বর্ণযুগ তুল্য ও মুসলিম জাহানের হৃত গৌরব পুনরুদ্ধারের সুন্দর শাসনামলের এ বীভৎস চিত্র সাবায়ী খারেজী ও শিয়া রাফেজীদেরই কল্পিত মিথ্যা ও জাল বর্ণনায় অংকিত।


   _*📋নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_

26. *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস*

 *﷽   ﷽    ﷽    ﷽    ﷽*    *﷽*


*ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


*🥀====দ্বিতীয় অধ্যায়,পর্ব -৩ ====🥀*


*অপপ্রচারণার কবলে হযরত মুআবিয়া রাযি.* 


      ঘটনা পরম্পরায় হযরত মুআবিয়া রাযি. উক্ত মুনাফিক সন্ত্রাসবাদী ও ষড়যন্ত্রকারী দলটির বিরুদ্ধে যেরূপ প্রতিরোধী হয়েছিলেন, তদ্রূপ তারাও তাঁর বিরুদ্ধে ওঠে পড়ে লেগেছিল। খলীফা হযরত উসমানের রাযি. বিরুদ্ধে তারা তাদের যে স্বভাবসুলভ মিথ্যার বহর ছড়িয়ে জনসাধারণকে উত্তেজিত ও বিভ্রান্ত করার অস্ত্র ব্যবহার করেছিল সেই অস্ত্রই তারা হযরত মুআবিয়ার রাযি. বিরুদ্ধে আরো অধিক ধারালো রূপে বিরামহীনভাবে চালিয়ে গেল।


      গোয়েবলসের মিথ্যা প্রচারের নীতি অনুসারে সেই সব প্রচারণা কতিপয় বিভ্রান্ত ঐতিহাসিকের ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছিল। অথচ হযরত মুআবিয়ার রাযি. শাসনামলের সঠিক ও বাস্তব চিত্র এই ছিল যা ইতিপূর্বে মুসলিম ঐতিহাসিকগণের বিশুদ্ধ ইতিহাস গ্রন্থসমূহ হতে উদ্ধৃত হয়েছে। ঘটনার সত্য-মিথ্যা সব রকমের বিবরণ সংগ্রহে যে সকল ঐতিহাসিকগণ আত্মতৃপ্তি অনুভব করতেন তাদের এ লেখায় প্রভাবান্বিত হয়ে অনেক খাঁটি মুসলমানও বিভ্রান্ত হয়েছেন এবং নিজেদের ঈমান আমলকে হুমকির সম্মুখীন করেছেন।


      আর সেসব জাল ইতিহাসের উপর নির্ভর করে কতিপয় সাহাবী রাযি. বিদ্বেষী তথাকথিত ইসলামী চিন্তাবিদ হযরত মুআবিয়ার রাযি. খিলাফতকালের যে চিত্র এঁকেছেন তা আগাগোড়া যুক্তি বিরুদ্ধ ও বাস্তবতা বিবর্জিত এবং তা মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী অনুযায়ী উম্মতে মুহাম্মাদিয়ার ৭৩ ফেরকার মধ্যে একমাত্র সঠিক ও মুক্তিপ্রাপ্ত দল আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আক্বীদা ও মৌলিক বিশ্বাসের সাথে কেবল অসংগতি পূর্ণই নয় বরং সংঘর্ষপূর্ণও। সুতরাং কোন ক্রমেই উক্ত বর্ণনাসমূহ গ্রহণযোগ্য নয়। ঐ সব তথাকথিত চিন্তাবিদদের লেখার কেরামতিতে সাধারণ পাঠকের মনে এ ধারণাই বদ্ধমূল হয় যে, ক্ষমতার লোভে সাহাবীগণ রাযি. জঙ্গে জামাল ও জঙ্গে সিফফীনে পারস্পরিক সংঘর্ষ বাঁধিয়ে বহু লোককে হত্যা করেছিলেন। হযরত আলীর রাযি. শাহাদাতের সাথে সাথেই গোটা পরিস্থিতি হঠাৎ বুঝি ডিগবাজি খেয়েছিল এবং ইসলামী খিলাফত ব্যবস্থা তার সকল বৈশিষ্ট্য হারিয়ে তা শুধু আগ্রাসী শাসনের হাতিয়ারে পরিণত হয়েছিল। খিলাফতে রাশিদা ছিল যাবতীয় কল্যাণ ও সৌন্দর্যের এক অনুকরণীয় আদর্শ। কিন্তু হযরত মুআবিয়া রাযি. খিলাফতের দায়িত্বভার হাতে নেয়ার সাথে সাথে মুসলিম উম্মাহর জীবন থেকে সেগুলো হঠাৎ করে উবে গিয়েছিল এবং শেষ পর্যন্ত হযরত মুআবিয়া রাযি. রাজতন্ত্র কায়িমের মাধ্যমে ইসলামী খিলাফত ব্যবস্থা ধ্বংস করে ছেড়েছেন। (নাউজুবিল্লাহ) এমনিভাবে সেসব বিভ্রান্ত পাঠকদের হৃদয়ে এ ধারণা জন্মে যে, খিলাফতে রাশিদার স্বর্ণ যুগে মুসলিম সমাজ ছিল মানব ইতিহাসের শ্রেষ্ঠতম সমাজ। কিন্তু মুহূর্তের ব্যবধানে (হযরত মুআবিয়ার যুগে) সে সমাজেই প্রবৃত্তি ও পাশবিকতা সকল বিভৎসতা ও জঘন্যতা নিয়ে শিকড় গেড়ে বসল। চল্লিশ হিজরী পর্যন্ত খলীফার পক্ষে শরীআতের একটি সাধারণ বিধান লঙ্ঘনও ছিল কল্পনার অতীত। কিন্তু একচল্লিশ হিজরী তথা হযরত মুআবিয়ার রাযি. খিলাফতকাল শুরু হওয়ার সাথে সাথেই পরিস্থিতি শরী‘আত লঙ্ঘন, দীনের বিকৃতি ও বিদ‘আত প্রবর্তনের রূপ ধারণ করল। চল্লিশ হিজরীতে ঘুষ, লেন-দেনের পাপ ধারণা কারো হৃদয়ের পূর্ণ ভূমিতে ছায়াও ফেলতে পারেনি কিন্তু একচল্লিশ হিজরীতে শাসক শাসিত সবার কাছে তা হয়ে উঠল মায়ের দুধের চেয়ে প্রিয়। চল্লিশ হিজরীতে কাফিরকে পর্যন্ত লা‘নত ও গাল মন্দ করা হত না, আর একচল্লিশ হিজরীতে হযরত আলীর রাযি. বিরুদ্ধে ইসলামী খিলাফতের সর্বত্র গালাগালের ঝড় শুরু হল। চল্লিশ হিজরীতে সাধারণ সৈনিকের মনেও গনীমতের মালে খিয়ানতের কু-বাসনা জাগ্রত হত না কিন্তু একচল্লিশ হিজরীতে খোদ খলীফাতুল মুসলিমীন গনীমতের মাল আত্মসাতের মতলবে রীতিমত ফরমান জারী করতে লেগে গেলেন। চল্লিশ হিজরীতে খিলাফত ছিল ন্যায়-ইনসাফের উজ্জ্বল প্রতীক আর একচল্লিশ হিজরীতে জুলুম ও স্বেচ্ছাচারী হয়ে দাঁড়াল কেন্দ্রের নীতি। চল্লিশ হিজরীতে শাসক-শাসিতের ঈমানী বল এবং আল্লাহু ভীতি এমনই প্রবলভাবে জাগ্রত ছিল যে, সাধারণ মানুষও প্রকাশ্যে রাজপথে খলীফার পথ রোধ করে দাড়াতে পারত। অথচ মাত্র এক বছরের ব্যবধানে খলীফাতুল মুসলিমীনের জুলুম-নির্যাতন এমনই চরম রূপ ধারণ করল যে মুখে তালা ঝুলিয়ে দেয়া হল বিবেকের টুটি চেপে ধরা হল এবং চাবুকের নির্মম কষাঘাত হল সত্য ভাষণের পুরষ্কার। 


      মোট কথা চল্লিশ হিজরী শেষ হতে না হতেই ব্যক্তিস্বার্থ ও ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির এমন সর্বনাশা প্লাবন দেখা দিল যা বিংশ শতকের সভ্য মানুষ হিসেবে পৃথিবীতে আমরা আজ দেখতে পাই।


      এ প্রেক্ষিতে আমরা শুধু এটুকু বলতে চাই যে, এসব আবোল তাবোল বকে অজ্ঞদের মধ্যে মিথ্যা আবেগ সৃষ্টি করা যায় নিজেকে চিন্তাবিদ ও গবেষক বলে জাহির করা যায় কিন্তু বাস্তব পর্যন্ত পৌছা যায় না বরং এ হচ্ছে এক ধরনের সংকীর্ণতা ইসলাম সম্পর্কে সামগ্রিক জ্ঞানের অভাব এবং অপরিণত মানসিকতার পরিচায়ক।


   _*📋নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_

25. ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস*

 *﷽   ﷽    ﷽    ﷽    ﷽*    *﷽*


*ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


*🥀====দ্বিতীয় অধ্যায়,পর্ব -২ ====🥀*


                 *সাবায়ী ফিৎনা নির্মূল* 


 *সাবায়ী ফিৎনা নির্মূলে হযরত মুআবিয়ার রাযি. অবদানঃ* 


      এক কথায় দীর্ঘ প্রায় এক দশকের গৃহ যুদ্ধে ক্ষত-বিক্ষত মুসলিম উম্মাহ্‌ হযরত মুআবিয়ার রাযি. খিলাফতকালেই ফিরে পায় তাদের হৃত গৌরব। খিলাফত শাসন ব্যবস্থায় ফিরে আসে পূর্ণ শৃঙ্খলা মুসলিম জাতি মুক্তি পায় আব্দুল্লাহ বিন সাবার ইসলামী খিলাফত ব্যবস্থা ধ্বংসের গভীর ষড়যন্ত্রের ভয়াল থাবা থেকে। যে ষড়যন্ত্র শুরু হয়েছিল হযরত উসমানের রাযি. শাসনামলের মাঝামাঝি সময় হতে। অবশেষে তা ফুলে ফেঁপে বীভৎসরূপে ভয়াল মরণ কামড় নিয়ে স্বরূপে আত্মপ্রকাশ করে মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জামাতা মুসলিম জাহানের তৃতীয় ও চতুর্থ খলীফা হযরত উসমান ও আলীর রাযি. শাহাদাত পঞ্চম খলীফা হযরত হাসান মুআবিয়া ও আমর ইবনুল আসের ন্যায় ইসলামী দুনিযার মহান নেতাগণের হত্যা প্রচেষ্টা এবং মুসলিম উম্মাহকে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে হাজার হাজার সাহাবায়ে কিরাম ও তাবেয়ীদের রাযি. জান কেড়ে নেয়া এবং খিলাফত ব্যবস্থাকে চিরতরে ধুলিস্যাৎ করে দিয়ে মুসলমানদের দুনিয়া হতে নিশ্চিহ্ন করে দেযার প্রচেষ্টার মাধ্যমে।


      পঞ্চম খলীফা হযরত হাসান রাযি. অন্যান্য বিচক্ষণতা তৎপরতা শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা ফিরিয়ে আনার ক্ষেত্রে যেমনি অবদান রাখেন ঠিক তেমনিভাবে মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস দু‘আয় ধন্য হযরত মুআবিয়ার রাযি. অনবদ্য শাসন ও নিরলস প্রচেষ্টার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামীন মুসলমানদের উদ্ধার ও রক্ষা করেন। হযরত মুআবিয়ার রাযি. অক্লান্ত পরিশ্রমে শাসনকার্যে ফিরে আসে স্থিতিশীলতা। ইসলামী রাষ্ট্রের শাসন ব্যবস্থা পুনরায় সু-সংহত হয় এবং মুসলিম বীর যোদ্ধার পুনরায় আরম্ভ করে তাদের স্বভাবসুলভ ইসলামের বিজয়াভিযান। ফলে ইসলামী সীমান্তের পরিধি বৃদ্ধি পেতে থাকে দিক হতে দিকান্তরে।


      কিন্তু মুসলিম জাহানের এই বিজয়াভিযান ও মুসলমানদের উন্নতি প্রগতি ও যাবতীয় জাগতিক উৎকর্ষতা সাধনের মাধ্যম ঐক্যবদ্ধ খিলাফত ব্যবস্থা ও শাসন ব্যবস্থার এই স্থিতিশীলতা ইয়াহুদী খৃষ্টানচক্র ও তাদের তল্পিবাহক মুনাফিক সাবায়ী গোষ্ঠীর সহ্য হওয়ার নয়। তাই তারা আবার মেতে উঠে পুরোনো ষড়যন্ত্রে। শুরু হয় হযরত উসমানের রাযি. হযরত মুআবিয়ার রাযি. সুশাসনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ। রটনা করতে থাকে অত্যাচার জুলুম ও স্বজনপ্রিয়তা গোয়েবলসীয় অপপ্রচার। কিন্তু এবার আর মুসলিম জনসাধারণ অতীতের ন্যায় ভুল করে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক কায়দায় সাবায়ীদের আরোপিত চটকদার ও গতানুগতিক মিথ্যা অভিযোগ সমূহে কান দেয়নি এবং তাদের পরীক্ষিত নেতার বিরুদ্ধে বিদ্রোহ তো করেইনি, বরং বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকারকে সর্বত্র সহযোগিতা করে।


      যেহেতু হযরত উসমানের রাযি. যুগে মাথাচাড়া দিয়ে উঠা সাবায়ী দল মুসলমানদের অভ্যন্তরীণ গৃহযুদ্ধের (যা ছিল তাদেরই সৃষ্ট) সুযোগে বিরাট শক্তি ও প্রভাবশালী দলরূপে আত্মপ্রকাশ করে প্রকাশ্যেই মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র তাক করা আরম্ভ করে দিয়েছিল। হযরত হাসান রাযি. খলীফা হয়ে তাদেরকে দমনের জন্য একমাত্র হযরত মুআবিয়া রাযি. কেই উপযুক্ত ব্যক্তি মনে করে তাঁর হাতে খিলাফতের দায়িত্ব অর্পণ করে দিয়েছিলেন। তাই তিনি সর্বসম্মত ও ঐকমত্যপূর্ণ খলীফা মনোনীত হয়ে ঐ মুনাফিক সন্ত্রাসবাদী দলকে দমন করাকেই নিজের প্রথম ও প্রধান কর্তব্য মনে করলেন।


      অবশ্য হযরত মুআবিয়া রাযি. প্রথম তাঁর প্রবাদতুল্য স্বভাবসুলভ সহনশীলতা ও নম্রতার ব্যবহার করেন। সাবায়ী খারিজীরা সংখ্যায় নগণ্য হলেও তারা স্বীয় বিশ্বাসে ছিল কট্টর এবং লক্ষ্য উদ্দেশ্যের ব্যাপারে ছিল অনড়। শেষ রক্ত বিন্দু বাকি থাকা পর্যন্ত জান হাতে নিয়ে প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে যুদ্ধ করে যাওয়া ছিল তাদের স্বভাব ।এতে কোন লোভ লালসা ভয় ভীতি বা অন্য কোন চিন্তা কখনই তাদের পথে বাধা হয়ে দাড়াতে পারত না। এ প্রেক্ষিতে এ ধরনের একটি সুসংগঠিত ও চরমপন্থি দলের নিয়ন্ত্রণ ও দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অত্যন্ত বিচক্ষণ শাসকের প্রয়োজন ছিল যা হযরত মুআবিয়ার রাযি. মাঝে যথাযথভাবেই বিদ্যমান ছিল। তিনি তাদের সংগে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও নম্র আচরণ প্রদর্শন করলেন এবং তাদের বাড়াবাড়ি সমূহের মুকাবিলার ধৈর্য্য ও সহ্যের এমন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন যার নজীর পৃথিবীর শাসকদের ইতিহাসে মেলা ভার।


      এতদসত্ত্বেও সাবায়ী গোষ্ঠী সৃষ্ট খারেজী দল শান্তির পথে না এসে অনবরত দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টে ও মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ। নিযামকে ষড়যন্ত্রের মাধ্যমে টুকরা টুকরা করার প্রচেষ্টায় মত্ত থাকে। সুতরাং তাদের রক্তখেলা হতে দেশ ও জাতির রক্ষা কল্পে হযরত মুআবিয়া রাযি. তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণে বাধ্য হন এবং প্রবল প্রতিরোধী হয়ে উঠেন। বিশেষতঃ উক্ত দলের আবির্ভাব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বানী করতে গিয়ে হাত মুবারক উঁচিয়ে ইরাকের দিকে ইশারা করতঃ বলেছিলেন- ঐ অঞ্চল হতে তাদের আবির্ভাব হবে। বস্তুতঃ ঘটেছিলও তাই। ইরাকের কেন্দ্রীয় এলাকা বসরা ও কুফাই উক্ত সন্ত্রাসবাদী দলটির অপতৎপরতার ঘাঁটি ছিল। হযরত মুআবিয়া রাযি.তাই বসরা ও কুফায় সন্ত্রাসী তৎপরতা বন্ধের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করলেন। এই কঠোরতা ছাড়া আমীরুল মুমিনীন হযরত মুআবিয়ার রাযি. দীর্ঘ প্রায় চল্লিশ বৎসরের শাসন আমলের সুন্দর অবস্থা ইতিহাসের নিম্নবর্ণিত সার সংক্ষিপ্ত বিবৃতি থেকেই অনুধাবন করা যায়ঃ


      হযরত মুআবিয়াহ রাযি. ৪১ হিজরী সনে সর্বসম্মতরূপে খলীফা নির্বাচিত হয়ে স্বীয় পদে বহাল থাকাবস্থায় মৃত্যু পর্যন্ত বহিঃশত্রুদের এলাকায় পূর্ণোদ্দমে জিহাদ অব্যাহত ছিল। আল্লাহর কালিমা তথা দীন ইসলামের প্রতিপত্তি সর্বত্র বিরাজমান ছিল। চতুর্দিক হতে শত্রুপক্ষের বিজিত ধন সম্পদের সমাগম ছিল। তার শাসনামলে মুসলমানগণ শান্তি ও ন্যায়পরায়ণতার মাঝে দিনাতিপাত করছিলেন এবং দয়া ও ক্ষমা উপভোগ করছিলেন। কঠোরতার কোন প্রশ্নই ছিল না।


   _*📋নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_

24. ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস*

 *﷽   ﷽    ﷽    ﷽    ﷽*    *﷽*


*ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


*🥀====দ্বিতীয় অধ্যায়,পর্ব -১ ====🥀*


*হযরত মুআবিয়ার রাযি.কীর্তিগাঁথা শাসনামল* 


      হযরত মুআবিয়ার রাযি. খিলাফতকালে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে মুসলিম উম্মাহর শক্তি ও গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। হযরত উসমানের রাযি. শাহাদাতের পর মুনাফিক সাবায়ীদের প্রচেষ্টায় মুসলমানদের দুঃখজনক পারস্পরিক হানাহানিতে মুসলিম শাসনের দিগ্বিজয়ের যে ধারা দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল, হযরত মুআবিয়াহ রাযি. খলীফা নির্বাচিত হয়ে কাফির শাসকদের বিরুদ্ধে জিহাদ ও মুসলিম জাহানের সীমান্ত সম্প্রসারণের সেই ধারা আবার পুরোদমে উজ্জীবিত করেন। তাঁর শাসনামলেই মধ্য এশিয়ার সিজিস্তান, সুদান, কাবুল ও সিন্ধুর অংশ বিশেষ বিজিত হয়। পঁয়তাল্লিশ হিজরীতে আফ্রিকা অভিযান পরিচালনা করে তিনি বিস্তীর্ণ ভূখণ্ড ইসলামী খিলাফতের মানচিত্রে সংযোজন করেন। এছাড়া সিসিলি অভিযান এবং কনস্টান্টিনোপল ও সকরকন্দ যুদ্ধ তাঁর আমলেই সংঘটিত হয়। তাঁর খিলাফতকালেই হিন্দুস্তানের ভূখণ্ডে এবং আমু দরিয়া অতিক্রম করে বুখারায় সর্বপ্রথম মুসলিম ফৌজ প্রবেশ করে। মুসলিম ফৌজের এই অব্যাহত বিজয় যাত্রা কাফিরদের শিবিরে নতুন করে ত্রাস সৃষ্টি করে।


      হযরত উসমানের রাযি. খিলাফতকালে সিরিয়ার গভর্নর থাকাবস্থায় তিনি হযরত উসমানের রাযি. অনুমতিতে ইসলামী রাষ্ট্রের জন্য বিশ্বের প্রথম নৌবাহিনী প্রতিষ্ঠা করেছিলেন এবং ২৭ হিজরীতে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নৌবহর যোগে সাইপ্রাস অভিযান পরিচালনা করে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর নিম্নোক্ত সুসংবাদের অধিকারী হনঃ


      “আমার উম্মতের যে প্রথম সৈন্যদলটি নৌ অভিযানে অংশ নিবে, তারা নিজেদের জন্য জান্নাত ওয়াজিব করে নিয়েছে।” এ অভিযানে সাহাবীগণের রাযি. এক মুবারক জামা’আত তাঁর সাথে ছিলেন।


      খিলাফত লাভের পর নৌশক্তির উন্নয়নের প্রতি তিনি বিশেষ মনোযোগ নিবিষ্ট করেন। ফলে মিসর ও সিরিয়ার উপকূলীয় অঞ্চলে অসংখ্য জাহাজ নির্মাণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। এভাবে অল্প কয়েক বছরে এক হাজার সাতশ’ বৃহদায়তন ও মজবুত জাহাজের সমন্বয়ে গড়ে উঠে এক বিরাট নৌবহর যা রোমদের মুকাবিলায় থাকত সদা প্রস্তুত। এ বিরাট নৌবহরের সাহায্যেই স্বীয় খিলাফত আমলে (হিজরী ৪৯ সনে) তিনি সুফিয়ান বিন আওফের পরিচালনায় কনস্টান্টিনোপলের পথে এক বিরাট বাহিনী প্রেরণ করেন। বহুসংখ্যক বিশিষ্ট সাহাবী রাযি. তাতে শরীক ছিলেন। এ বাহিনী সম্পর্কেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে গিয়েছিলেন-

“মুসলমানদের প্রথম যে বাহিনী কনস্টান্টিনোপলের জিহাদে যাবে, তাদের জন্য মহান আল্লাহর মাগফিরাত নির্ধারিত।”


      হযরত উমরের রাযি. আমলে প্রতিষ্ঠিত ডাক বিভাগ পুনর্বিন্যাস, সম্প্রসারণ ও আধুনিকায়নে হযরত মুআবিয়া রাযি. উল্লেখযোগ্য অবদান রাখেন। বিশাল ইসলামী খিলাফতের সর্বত্র তিনি ডাক বিভাগের জাল বিছিয়ে দেন। এছাড়া সিল মোহর বিভাগ নামে নতুন একটি গুরুত্বপূর্ণ বিভাগও তিনি প্রতিষ্ঠা করেছিলেন। বাইতুল্লাহ শরীফের খিদমতের জন্য তিনি স্থায়ী সেবক নিযুক্ত করেছিলেন এবং আল্লাহর ঘরের জন্য মূল্যবান রেশমী কাপড়ের গিলাফ তৈরী করেছিলেন।


      সুদীর্ঘ একচল্লিশ বছর তিনি খিলাফতের বিভিন্ন দায়িত্ব আঞ্জাম দিয়েছিলেন। এ সুদীর্ঘ শাসনকালের সামগ্রিক পর্যালোচনা শেষে ঐতিহাসিক আল্লামা ইবনে কাছীর রহ. মন্তব্য করে বলেন, “তাঁর শাসনামলে জিহাদের ধারা অব্যাহত ছিল। আল্লাহর দীন অপ্রতিহত গতিতে প্রাধান্য বিস্তার করে চলছিল এবং বিভিন্ন অঞ্চল থেকে গনীমতলব্ধ সম্পদের ঢল নেমে এসেছিল। মোটকথা, তাঁর শাসন ছায়ায় মুসলিম জনসাধারণ সুখ-শান্তি এবং ইনসাফ ও সমৃদ্ধপূর্ণ জীবন-যাপন করছিল।”


      জনসাধারণের মনোরঞ্জন, অধিকার ও প্রাপ্য আদায়, ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং শরী‘আতের বিধান প্রয়োগের ক্ষেত্রে তিনি অত্যন্ত সতর্কতা অবলম্বন করতেন। আর তাই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশ সাহাবার অন্যতম বিশিষ্ট সাহাবী হযরত সা’আদ বিন আবী ওয়াক্কাস রাযি. হযরত মুআবিয়ার রাযি. বাড়ীর দিকে ইঙ্গিত করে স্বতঃস্ফূর্ত ভাষায় বলেছেনঃ ‘‘হযরত উসমানের রাযি. পর এই ঘরের বাসিন্দার (মুআবিয়ার) চেয়ে অধিক ইনসাফকারী কাউকে আমি দেখিনি।”


      হযরত আবু ইসহাক রহ. বলেনঃ হযরত মুআবিয়ার রাযি. শাসনকাল যদি দেখতে, তাহলে ন্যায় ও ইনসাফের কারণে নিঃসন্দেহে তাকে তোমরা ‘মাহদী’ নামে আখ্যায়িত করতে। বিশিষ্ট ঐতিহাসিক হযরত মুজাহিদ রহ. ও অনুরূপ মন্তব্য করেছেন।


      ইমাম আ’মাশের রহ. মজলিসে একবার হযরত উমর বিন আব্দুল আযীযের রহ. ন্যায়পরায়ণতার আলোচনা শুরু হলে, তিনি বলেনঃ তোমরা উমর বিন আব্দুল আযীযের রহ. প্রশংসা করছো, হযরত মুআবিয়ার রাযি. শাসন যুগ দেখলে কি করতে? লোকে জিজ্ঞেস করল- আপনি কি তাঁর সহনশীলতার কথা বলছেন? তিনি বললেন- না, তাঁর ইনসাফ ও ন্যায় বিচারের কথাই বলছি।


      হযরত মুআবিয়ার রাযি. ধৈর্য্য ও সহনশীলতা ছিল প্রবাদ তুল্য। এ দু'টো গুণ ছিল তাঁর জীবন ও চরিত্রে অবিচ্ছেদ্য অংশ। চরম বিরুদ্ধাচারণকারীও তার কোন কোন কথার সরাসরি প্রতিবাদ করতো, অশালীন ভাষা ব্যবহার করতো, কিন্তু তা তিনি সহ্য করে নিতেন। বিশিষ্ট মুরুব্বী সাহাবী হযরত জাবির রাযি. বলেনঃ মুআবিয়ার চেয়ে সহনশীল ব্যক্তি আমি আর দেখিনি। হযরত মুআবিয়ার রাযি. নিজেও বলতেনঃ ক্রোধ হজম করায় যে স্বাদ আমি পাই, তা অন্য কিছুতে পাই না।


      কিন্তু এ সহনশীলতা ছিল ততক্ষণ, যতক্ষণ প্রতিপক্ষ শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করে প্রশাসনিক ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি না করত। নীতি ও আইনের প্রশ্নে সামান্যতম নমনীয়তা ছিল না তাঁর চরিত্রে। কোথাও কঠোরতার প্রয়োজন হলে দৃঢ়তার সাথে কঠোর পদক্ষেপ গ্রহণ করতেন।


       হযরত মুআবিয়ার রাযি. ধৈর্য্য ও ক্ষমা সুন্দর চরিত্রের অসংখ্য ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের পাতায় পাতায়। ইবনে আওন বলেনঃ হযরত মুআবিয়ার রাযি. আমলে একজন সাধারণ মানুষও তাঁর পথ রোধ করে বলত- মুআবিয়া আমাদের সাথে তোমার আচরণ দুরস্ত করে নাও। নইলে কিন্তু আমরাই তোমাকে দুরস্ত করে ছাড়ব, হযরত মুআবিয়াহ রাযি. বলতেন- ভাই! কি দিয়ে দুরস্ত করবে শুনি? তারা বলত- হাতের এই লাঠি দিয়ে। মুআবিয়া রাযি. বলতেন- আচ্ছা তাহলে এমনিতেই আমি দুরস্ত হয়ে যাচ্ছি।


      খলীফা হযরত মুআবিয়া রাযি. প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে মসজিদে কুরসী পেতে বসে যেতেন। এ সময় সর্বস্তরের জনসাধারণ বিভিন্ন নালিশ-অভিযোগ এবং অভাব ও প্রয়োজন নিয়ে হাজিত হত। একে একে সবার কথা তিনি মনোযোগ সহকারে শুনতেন এবং যথাসাধ্য তাদের সন্তুষ্ট করতে ও অভাব-অভিযোগ পূরণের ব্যবস্থা করতেন। এভাবে সর্বশেষ ফরিয়াদী বিদায় হওয়া পর্যন্ত তিনি বসে থাকতেন। অতঃপর নেতৃস্থানীয়দের সাক্ষাৎকার দিতেন এবং তাদের বলতেন- “আপনারা স্ব-স্ব গোত্রের ও এলাকার নেতৃস্থানীয় হওয়ার সুবাদের এই বিশেষ মজলিসে উপস্থিত হতে পেরেছেন। সুতরাং এখানে উপস্থিত হওয়ার সুযোগ যারা পায় না, সেসব সাধারণ জনগণের অভাব-অভিযোগ ও তাদের কথা আমার কাছে তুলে ধরা আপনাদের পবিত্র দায়িত্ব।”


      এভাবে দিনের পাঁচটি সময় তিনি নির্ধারণ করে রেখেছিলেন সাধারণ লোকদের জন্য সর্বস্তরের জনসাধারণের জন্য সেখানে সাক্ষাৎ ও অভিযোগ উত্থাপনের অবাধ অনুমতি ছিল। সবাই সেখানে আমীরুল মুমিনীনের দরবারে নালিশ দাখিল করতে পারতেন।


      হযরত মুআবিয়ার রাযি. বলিষ্ঠ ব্যক্তিত্ব অমায়িক চরিত্র, অতুলনীয় অবদান ও অনুপম শাসনামলের তুলনাহীন ও বৈচিত্র্যময় সকল দিকের যতটুকু বিবরণ আরবী ভাষার রচিত মুসলিম ঐতিহাসিকগণের নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থসমূহে পাওয়া যায়, তার বঙ্গানুবাদের জন্য বিশাল কলেবরের গ্রন্থ রচনার প্রয়োজন।


      বস্তুতঃ সকল বিচারেই হযরত মুআবিয়ার রাযি. শাসনকাল খিলাফতে রাশিদা পরবর্তী ইসলামী ইতিহাসের সফলতম ও স্বর্ণযুগ সমস্ত উম্মাহর ব্যক্তি ও সামাজিক জীবনে ছিল পর্যাপ্ত সুখ, শান্তি, নিরাপত্তা, সচ্ছলতা ও সমৃদ্ধি। জনসাধারণের জীবনযাত্রা, চরিত্র ও নৈতিকতার উপর তাঁর ছিল সদা সতর্ক দৃষ্টি।


   _*📋নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_

রবিবার, ৪ অক্টোবর, ২০২০

23. ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস*

 *﷽   ﷽    ﷽    ﷽    ﷽*    *﷽*


*ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


*🥀== প্রথম অধ্যায়,শেষ পর্ব -২৩ ==🥀*


       *হযরত হাসান রাযি.-এর শর্তাবলী* 


   *১.* ইরাকবাসীকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং অতীতের ঘটনাবলীর কারণে কাউকে যেন গ্রেফতার না করা হয়।


   *২.* আহওয়াজের সম্পূর্ণ রাজস্ব আমার নামে লিখে দিতে হবে।


   *৩.* অনুরূপভাবে আমার ভাই হুসাইন রাযি. কে বৎসরে বিশ লক্ষ দিরহাম দিতে হবে। 


   *৪.* রাষ্ট্রীয় অনুদান ও উপহারের বেলায় বনু হাশিমের হক অন্যদের চেয়ে অগ্রগণ্য মনে করতে হবে।


 *হযরত হাসানের রাযি. শর্তাবলীর উদ্দেশ্যঃ* 


      হযরত হাসান রাযি. আহওয়াজের রাজস্ব নিজের নামে লিখে দেয়া ও হযরত হুসাইন রাযি. কে বাৎসরিক বিশ লক্ষ দিরহাম দেয়ার যে দাবী করছিলেন, তা তাদের ব্যক্তিগত খরচ বা পারিবারিক ভোগ-বিলাসে রাষ্ট্রীয় সম্পদ অপব্যয়ের জন্য ছিল না। বরং হযরত আলী রাযি. খলীফা থাকার বৎসরগুলোতে প্রচুর সংখ্যক গরীব-মিসকিন ও বিধবা-অনাথদের রাষ্ট্রীয় তহবিল হতে দান করতেন। তার মৃত্যুর পর তারা সকলের তাঁর দুই পুত্র হাসান ও হুসাইনের রাযি. নিকটই ‘আসত ও ভীড় জমাত। হযরত হাসান রাযি. যে অল্প সময় (ছয়মাস) খলীফা ছিলেন, তখন তিনি ও তাঁর ভাই হুসাইন রাযি. রাষ্ট্রীয় তহবিল হতে তাদের দান করতেন। খিলাফতের দায়িত্ব হতে সরে দাঁড়াবার পর যেন ঐ সকল গরীব-মিসকীনদের অসহায় অবস্থায় খালি হাতে ফিরিয়ে দিতে না হয়, যে জন্য হযরত হাসান রাযি. খিলাফতের পদত্যাগ কালে এ প্রস্তাব করেন।


      সন্ধি চুক্তি সম্পাদনের পর হযরত হাসান রাযি. খিলাফতের দায়িত্ব হতে সরে আসেন। অতঃপর হযরত হাসান ও হযরত মুআবিয়া রাযি. উভয়ে কুফায় আগমন করেন। কুফার জামে মসজিদে হযরত মুআবিয়া রাযি. কুফাবাসীর নিকট হতে বাই’আত গ্রহণ করেন। সর্বপ্রথম হযরত হাসান রাযি. তাঁর হাতে বাই’আত হন।


      খিলাফতের দায়িত্ব থেকে মুক্ত হয়ে হযরত হাসান রাযি. মদীনা শরীফে আগমন করেন এবং অবশিষ্ট জীবন স্বীয় নানা মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্নিধ্যে অতিবাহিত করেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এই ভবিষ্যদ্বানী বাস্তবায়িত হলোঃ “আমার এ ছেলে সাইয়িদ-নেতা হবে। আমার ধারণা- আল্লাহ তা’আলা তার দ্বারা মুসলমানদের দু’টি বিরাট দলের মধ্যে সন্ধি স্থাপন করাবেন।” উল্লেখ্য, হযরত হাসান রাযি. সর্বমোট ছয় মাস খলীফা ছিলেন।


      ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে, কুখ্যাত আব্দুল্লাহ বিন সাবার ষড়যন্ত্রকারী ও সন্ত্রাসবাদী গোষ্ঠীর দ্বারা গঠিত খারিজী দলের এক ঘাতক কর্তৃক হযরত আলী রাযি. শহীদ হন। অতঃপর তাঁর বড় ছেলে হযরত হাসান রাযি. খলীফা মনোনীত হন। হযরত হাসান রাযি. ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ ও ব্যক্তিত্বসম্পন্ন একজন সাহাবী রাযি. । তাঁর সম্পর্কে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুপ্রসিদ্ধ ভবিষ্যদ্বানী এই ছিল যে, তাঁর দ্বারা মুসলমানদের দুটি বিরোধী পক্ষের বিরোধের অবসান ঘটবে। আল্লাহর কুদরতে হযরত হাসান রাযি. খলীফা নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গেই রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত অকাট্য ভবিষ্যদ্বানী বাস্তবায়িত হওয়ার কাজ অগ্রসর হতে লাগল। এদিকে হযরত হাসান রাযি. এবং তাঁর সমর্থক কুফা ও ইরাকবাসী মুসলমান, অপর দিকে হযরত মুআবিয়াহ রাযি. ও তার সমর্থক সিরিয়াবাসী মুসলমান- এ দুই পক্ষের মধ্যে আব্দুল্লাহ বিন সাবার মুনাফিক দল ধারাবাহিক ষড়যন্ত্রের মাধ্যমে রক্তক্ষয়ী বিরোধ সৃষ্টি পাঁয়তারা করছিল। সেই বিরোধ অবসানের কাজ অর্থাৎ হযরত মুআবিয়াহ রাযি. সঙ্গে সন্ধির প্রয়াস আরম্ভ করলেন। এতে ইবনে সাবার দল চিরাচরিতরূপে মুসলমানদের ঐক্যের মাঝে নিজেদের অস্তিত্ব নিয়ে প্রমাদ গুনলো এবং হযরত হাসানের রাযি. উপর ক্ষেপে উঠল। এমনকি এক পর্যায়ে তারা তাঁর উপর আক্রমণ করে বসল এবং তাঁর সবকিছু লুণ্ঠন করে নিলো। এরপর হযরত হাসান রাযি. মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ এবং আরো অধিক তৎপর হলেন। মুসলমানদের সর্বনাশকারী খিলাফতের শত্রু এই পঞ্চম বাহিনীকে দমনের কাজে একমাত্র হযরত মুআবিয়াহ রাযি. কেই উপযুক্ত ব্যক্তি মনে করে তাঁর পক্ষে তিনি খিলাফতের পদত্যাগ করলেন এবং স্বতঃস্ফূর্তভাবে তাঁর হাতে বাই’আত হয়ে তাঁকে খলীফা হিসেবে বরণ করে নিলেন। এভাবে হিজরী ৪১ সনে হযরত মুআবিয়াহ রাযি. হাজার হাজার সাহাবায়ে কিরামের রাযি. উপস্থিতিতে মুসলিম জাহানের সর্বসম্মত খলীফা নির্বাচিত হন। সমগ্র মুসলিম মিল্লাতের মুখে এবং ইতিহাস গ্রন্থে এবং বৎসরকে “আমুল-জামা’আহ বা ঐক্যের বৎসর” বলা হয়েছে।


   _*📋নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_

22. ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস*

 *﷽   ﷽    ﷽    ﷽    ﷽*    *﷽*


*ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


 *====== প্রথম অধ্যায়,পর্ব -২২ ======*


             *একক খিলাফত প্রতিষ্ঠা* 


 *হযরত হাসান রাযি. ও হযরত মুআবিয়া রাযি.- এর মতৈক্যে একক খিলাফত প্রতিষ্ঠাঃ* 


      অতঃপর হযরত মুআবিয়া রাযি. হযরত হাসানের রাযি. নিকট দূত মারফত সন্ধি প্রস্তাব পাঠান। হযরত মুআবিয়ার রাযি. বিশেষ দূত আব্দুল্লাহ বিন ‘আমির তাঁর দলবল সহ হযরত হাসানের রাযি. দলের মুখোমুখি হলে, তিনি চিৎকার করে বললেনঃ হে ইরাকবাসী ভাইয়েরা! আমরা যুদ্ধের উদ্দেশ্যে আসিনি, বরং মুআবিয়ার রাযি. পক্ষ হতে সন্ধি প্রস্তাব নিয়ে এসেছি। হযরত হাসান রাযি. কে আমার সালাম পৌঁছে দাও এবং আমার পক্ষ হতে তাঁর দরবারে এ নিবেদন পেশ কর যে, মুসলমানদের যেন ধ্বংসের হাত থেকে রক্ষা করেন।


      ইরাকবাসী হযরত মুআবিয়ার রাযি. প্রস্তাব শুনে যুদ্ধ না করাকেই পছন্দ করল। হযরত হাসান রাযি. ও স্বীয় বাহিনী নিয়ে শিবিরে প্রত্যাবর্তন করলেন। হযরত মুআবিয়ার রাযি. দূতের নিকট হযরত হাসান রাযি. এ উত্তর পাঠান যে, আমি কিছু শর্তের সাথে হযরত মুআবিয়ার রাযি. সাথে সন্ধি করতে ও খিলাফতের দায়িত্ব হতে সরে দাড়াতে প্রস্তুত আছি। আব্দুল্লাহ বিন আমির ফিরে এসে হযরত মুআবিয়া রাযি. কে সন্ধি আলোচনা শুনান। হযরত মুআবিয়া রাযি. মুসলিম বিশ্বের ভয়াবহ গৃহযুদ্ধে আশংকা হতে মুক্তির আশা দেখা দেয়ায় অত্যন্ত আনন্দিত হন এবং একটি সাদা কাগজে দস্তখত ও সিলমোহর দিয়ে আব্দুল্লাহ বিন আমিরের হাতে দিয়ে বলেন- এটা হাসান রাযি. কে দিয়ে বলল- যে শর্ত ইচ্ছা লিখে দিন। আমি (মুআবিয়া) তা মেনে নিব।


   _📋 *নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_

44. ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস*

 *⛲ ♧  ﷽   ﷽   ﷽   ﷽*  *♧*  *⛲*       *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস*  *🥀====তৃতীয় অধ্যায়,পর্ব -১৫====🥀*      *আহলে বাইতের সদস্য ব...