অনুসরণকারী

শনিবার, ৩ অক্টোবর, ২০২০

7. *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস*

 *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


 *====== প্রথম অধ্যায়,পর্ব -৭ ======*


*ইবনে সাবার নানাবিধ অপকৌশল* 


      ধুরন্ধর ইবনে সাবা নতুন এই সকল মুনাফিক ও পুরাতন মুনাফিক যারা হরত আবু বকর ও হযরত উমর রাযি. এর খিলাফত কালে কখনো চোখ খোলার সাহস পেত না তাদের নিয়ে একটি গোপন দল গঠন করে। ইবনে সাবার এই দলকে বলা হয় খারিজী বা সাবায়ী দল। “নিযামে খিলাফাত” তথা মুসলমানদের সর্ব সম্মত একতাপূর্ণ সুদৃঢ় খিলাফত তথা রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংসের লক্ষ্য সামনে রেখে ইবনে সাবা সর্বপ্রথম প্রচেষ্টা চালায় খলীফাসহ রাষ্ট্রীয় কার্যে নিয়োজিত বিভিন্ন গভর্নর সাহাবীগণের রাযি. নামে অন্যান্য লোকদের নিকট কুৎসা রটিয়ে তাদেরকে ক্ষিপ্ত করে তুলতে।


      সাহাবীগণের রাযি. দোষ চর্চা হারাম হওয়া সত্ত্বেও এই সাবায়ী চক্র হযরত উসমানের রাযি. বিরুদ্ধে নিযামে খিলাফাত ধ্বংসের হাতিয়ার হিসেবে সম্পূর্ণ বানোয়াটভাবে দোষ চর্চার পথকে বেছে নেয়। এর পূর্বে এমন কোন জামা’আত বা দলের আবির্ভাব পৃথিবীতে ঘটেনি যারা সাহাবী রাযি. না হয়েও সাহাবীগণের রাযি. দোষ চর্চার কল্পনা করেছে। অবশ্য এই বানোয়াট দোষ চর্চার পথ অবলম্বন করে তারা তেমন সুবিধা করতে পারেনি। একজন সাহাবীর রাযি. নিকট মুনাফিক আবদুল্লাহ বিন সাবা হযরত মুআবিয়া রাযি. সম্পর্কে মিথ্যা সমালোচনা করলে তিনি তাকে উদ্দেশ্যে করে বললেন- তুই কে? কসম খোদার আমার ধারণা তুই কোন ইয়াহুদীর বাচ্চা। আরেকজন সাহাবীর রাযি. নিকট গিয়ে হযরত মুআবিয়ার রাযি. সম্পর্কে মিথ্যা সমালোচনা করলে তিনি তাকে পাকড়াও করে হযরত মুআবিয়ার রাযি. দরবারে উপস্থিত করেন। হযরত মুআবিয়া রাযি. সুমদয় ঘটনা খলীফা উসমান রাযি. এর নিকট জানিয়ে পাঠান। হযরত উসমান রাযি. এর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন যার বিবরণ বক্ষ্যমাণ আলোচনায় বিধৃত হবে। উল্লেখ্য ইবনে সাবা এ সময়ে সিরিয়ায় অবস্থান করছিল এবং সিরিয়ার গভর্নর ছিলেন তখন হযরত মুআবিয়া রাযি.।


      অতঃপর ইবনে সাবা সিরিয়া হতে বসরায় এসে এখানকার এক পুরাতন দাগী সন্ত্রাসী ও ডাকাতের বাড়ীতে বসে আরো কতিপয় লোককে নিয়ে এক গোপন বৈঠক করে। সেখানে সাংকেতিক ভাষায় একটি কার্য পরিচালনার প্রস্তাব করলে তা গৃহীত হয়। বসরার গভর্নর গোপন সূত্রে এই সংবাদ পেয়ে তাকে বসরা হতে বহিস্কার করলেন। ফলে সেখান থেকে সে কুফায় চলে যায়। কিছুদিন পর সেখান হতেও বহিস্কৃত হয়ে মিশরে গিয়ে আশ্রয় নেয়। আর এরই মধ্যে সে বসরা ও কুফায় তার অনুসারীদের সমন্বয়ে গোপন দলের একটি স্থানীয় কমিটি তথা ষড়যন্ত্রকারী দল গঠন করে দিয়ে যায়।


      মিশরে গিয়ে সে তার কেন্দ্রীয় দফতর ও প্রধান ঘাটি স্থাপন করে এবং বিভিন্ন অঞ্চল বিশেষতঃ বসরা ও কুফায় অবস্থানরত তার সুসংগঠিত অনুসারীদের সঙ্গে চিঠি-পত্রের মাধ্যমে সর্বদা যোগাযোগ অব্যাহত রাখে। তাদের মাধ্যমে সে মুসলিম জাহানের তৃতীয় খলীফা হযরত উসমান রাযি. এর বিরুদ্ধে নানা রকম মিথ্যা অভিযোগ প্রচার করা আরম্ভ করে। তার স্বজনপ্রীতি বংশের লোকদের চাকুরীর ক্ষেত্রে অধিক সুযোগ-সুবিধা প্রদান ও রাষ্ট্রীয় সম্পদ অধিক হারে তাদের মাঝে বণ্টনের কল্পিত অভিযোগ উত্থাপন করে। অধিকন্তু তাকে (হযরত উসমান রাযি. আরো বেশী দোষী সাব্যস্ত করার জন্য আব্দুল্লাহ বিন সাবার সহকর্মীরা আরো অনেক গভর্নর সাহাবীর রাযি. বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটাতে থাকে। এরূপ ষড়যন্ত্রকারী খারিজীরা খলীফা হযরত উসমান রাযি. এর বিরুদ্ধে মিথ্যা -অতিরঞ্জনকেই বড় অস্ত্ররূপে ব্যবহার করে। এমন কি তারা এসব কল্পিত মিথ্যা অপবাদগুলোকে এরূপ ব্যাপকভাবে পুথি পুস্তকাকারে সর্বত্র প্রচার করে যে, সেগুলো পরবর্তীতে বে-মালুম ইতিহাসে পরিণত হয়ে যায়।


      এমনিভাবে আব্দুল্লাহ বিন সাবা নতুন পুরাতন মুনাফিকদের একত্রিত করে এবং মদীনার দু’জন স্বার্থান্বেষী খান্দানী মুসলমান যাদের সাহাবী রাযি. হওয়ার সৌভাগ্য নসীব হয়নি অর্থাৎ মুহাম্মদ বিন আবু বকর ও মুহাম্মদ বিন হুযাইফাকে ভিড়িয়ে উক্ত সন্ত্রাসী দল মিথ্যার বহর ছড়াতে ও মুসলমানদের শান্তি-শৃঙ্খলা ব্যাহত করার অপচেষ্টা করে।


      এই উদ্দেশ্যে ইবনে সাবার দল পুথি-পুস্তকাকারে মিথ্যার বহর এমন ভাবে ছড়িয়ে দিয়েছিল যে, পরবর্তী অনেক ইতিহাস লেখকগণ সেসব মিথ্যা গুজব সর্বস্ব পুথি পুস্তক দ্বারা প্রভাবান্বিত হয়ে পড়েন। তারই কলঙ্কিত নজীর হচ্ছে মীর মোশারারফ হোসেনের বহু পুরাতন উপন্যাস “বিষাদ সিন্ধু” যার আদ্যোপান্ত শুধু অলীক ও কাল্পনিক কাহিনী এবং সে সকল মুনাফিকদের প্রচারিত মিথ্যা তথ্য ও ঘটনাবলীর দ্বারা পরিপূর্ণ। উল্লেখ্য এই মীর মোশারারফ হোসেন শিয়া ছিলেন।


   _*📋নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_

শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

6. *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস*

 *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


 *====== প্রথম অধ্যায়,পর্ব -৬ ======*


 *ইসলামী খিলাফত ব্যবস্থা ধ্বংসের লোমহর্ষক কাহিনীঃ* 


      মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের পর ইসলাম এবং মুসলমানদের শক্তি ও শান্তি শৃঙ্খলার উৎস ছিল নিযামে খিলাফাত বা সুপ্রতিষ্ঠিত ও নিয়মতান্ত্রিক খিলাফত ব্যবস্থা। সেই ধারাবাহিকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের পর সর্বপ্রথম খলীফা মনোনীত হলেন হযরত আবু বকর সিদ্দীক রাযি.।


      তাঁর পর খলীফা নিযুক্ত হন হযরত উমর রাযি. এই দুই খলীফার কালজয়ী আদর্শ শাসনে ইসলামী খিলাফত ব্যবস্থার কার্যকারিতা ও সফলতা যখন পরিস্ফুটিত ও সু-প্রমাণিত হয়ে প্রকাশ পায় তখনই ইয়াহুদী খৃষ্টান চক্র তাদের সকল ষড়যন্ত্রের মূল টার্গেট বানায় ‘নিযামে খিলাফাত’ কে। নতুন করে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করে মুসলিম উম্মাহর উন্নতি ও অগ্রগতির মূল শক্তি খিলাফত ব্যবস্থাকে ধ্বংস করার দুরভিসন্ধিতে ইসলামের তৃতীয় খলীফা আমীরুল মু’মিনীন হযরত উসমান যিন্নুরাইন রাযি. এর খিলাফতকালের প্রাথমিক পর্যায়ে হিজরী ২৫ সনে ছদ্মবেশ ধারণ করে মুসলমান দলভুক্ত হয় আব্দুল্লাহ বিন সাবা নামে এক কুখ্যাত ইয়াহুদী মুনাফিক।


      এসময় হযরত উসমান রাযি. এর নেতৃত্বে পারস্য, মিশর, সিরিয়া ও ইরাক ইত্যাদি অঞ্চল বিজিত হওয়ার পর লক্ষ লক্ষ লোকেরা ইসলাম গ্রহণ করার হিড়িক চলছিল। এর মধ্য আব্দুল্লাহ বিন সাবা ছাড়াও তার মত আরো অনেক সংখ্যক মুনাফিক ইসলামের মূলে আঘাত হানার মানসে বাহ্যতঃ ইসলাম গ্রহণ করে।


   _*📋নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_

5. *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস*

 *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


 *====== প্রথম অধ্যায়,পর্ব -৫ ======*


          *মসজিদের নামে ষড়যন্ত্র* 


     *দৃষ্টান্ত -৫ : মসজিদের নামে ষড়যন্ত্রের আখড়া নির্মাণঃ* 


      মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে রওয়ানা হওয়ার পূর্ব মুহূর্তে একদল মুনাফিক মসজিদে কুবা’র সন্নিকটে আর একটি মসজিদ বানিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে আবেদন করলো যে, আমাদের দুর্বল ও অসুস্থ ব্যক্তি যারা মসজিদে কুবায় যেতে পারে না তাদের জন্য একটি মসজিদ বানিয়েছি। অনুগ্রহপূর্বক আপনি নামায পড়িয়ে মসজিদটি বরকতময় করে দিয়ে ‘আসবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-এখনতো আমি যুদ্ধে যাচ্ছি। ফিরে এসে ইনশাআল্লাহ তোমাদের মসজিদে নামায পড়তে যাব।


      এর দীর্ঘ প্রায় এক মাস পর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক হতে ফিরার পথে “যী আওয়ান” নামক স্থানে পৌঁছলেন, তখন আল্লাহ তা’আলার পক্ষ হতে ওহীর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত মসজিদ নির্মাতাদের কু-উদ্দেশ্যে সম্পর্কে অবগত হয়ে দু’জন বিশিষ্ট সাহাবী রাযি. কে ডেকে জালিমদের তথাকথিত মসজিদটি জ্বালিয়ে গুড়িয়ে দিতে নির্দেশ দিলেন তারা দ্রুত গতিতে গিয়ে তাতে আগুন ধরিয়ে দিল। তার ভিতর অবস্থানকারী মুনাফিকরা সবাই এদিক সেদিক পালিয়ে জান বাঁচালো। কুরআনে কারীমে আল্লাহপাক মুনাফিকদের এই মসজিদকে মসজিদে জিরার বা ক্ষতিকর মসজিদ এবং আল্লাহ ও রাসূলের শত্রুদের ঘাটি হিসেবে আখ্যা দিয়েছেন। বিভিন্ন বর্ণনায় জানা যায় যে, মসজিদে জিরার বানিয়ে ছিল বার জন মুনাফিক তাদের নেতা আবু আমের একদিন তাদের বললো তোমরা মসজিদের নামে একটি ঘর তৈরী কর এবং তাতে সম্ভাব্য সব ধরনের অস্ত্র শস্ত্রের মজুত গড়ে তোল। আমি রোম সম্রাটের নিকট সাহায্য প্রার্থনা করে তার বাহিনী নিয়ে ‘আসব এবং মদীনা হতে মুহাম্মদ ও তার অনুসারীদের বিতাড়িত করব। তখন তার নির্দেশানুসারে তার অনুসারীরা মসজিদে জিরার নির্মাণ করে।


      এই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ইয়াহুদী খৃষ্টান ও মুনাফিকদের ষড়যন্ত্রসমূহের কতিপয় উদাহরণ।


   _*📋নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_


[04/09, 9:41 AM] نور:


 *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


 *====== প্রথম অধ্যায়,পর্ব -৬ ======*


 *ইসলামী খিলাফত ব্যবস্থা ধ্বংসের লোমহর্ষক কাহিনীঃ* 


      মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের পর ইসলাম এবং মুসলমানদের শক্তি ও শান্তি শৃঙ্খলার উৎস ছিল নিযামে খিলাফাত বা সুপ্রতিষ্ঠিত ও নিয়মতান্ত্রিক খিলাফত ব্যবস্থা। সেই ধারাবাহিকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের পর সর্বপ্রথম খলীফা মনোনীত হলেন হযরত আবু বকর সিদ্দীক রাযি.।


      তাঁর পর খলীফা নিযুক্ত হন হযরত উমর রাযি. এই দুই খলীফার কালজয়ী আদর্শ শাসনে ইসলামী খিলাফত ব্যবস্থার কার্যকারিতা ও সফলতা যখন পরিস্ফুটিত ও সু-প্রমাণিত হয়ে প্রকাশ পায় তখনই ইয়াহুদী খৃষ্টান চক্র তাদের সকল ষড়যন্ত্রের মূল টার্গেট বানায় ‘নিযামে খিলাফাত’ কে। নতুন করে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করে মুসলিম উম্মাহর উন্নতি ও অগ্রগতির মূল শক্তি খিলাফত ব্যবস্থাকে ধ্বংস করার দুরভিসন্ধিতে ইসলামের তৃতীয় খলীফা আমীরুল মু’মিনীন হযরত উসমান যিন্নুরাইন রাযি. এর খিলাফতকালের প্রাথমিক পর্যায়ে হিজরী ২৫ সনে ছদ্মবেশ ধারণ করে মুসলমান দলভুক্ত হয় আব্দুল্লাহ বিন সাবা নামে এক কুখ্যাত ইয়াহুদী মুনাফিক।


      এসময় হযরত উসমান রাযি. এর নেতৃত্বে পারস্য, মিশর, সিরিয়া ও ইরাক ইত্যাদি অঞ্চল বিজিত হওয়ার পর লক্ষ লক্ষ লোকেরা ইসলাম গ্রহণ করার হিড়িক চলছিল। এর মধ্য আব্দুল্লাহ বিন সাবা ছাড়াও তার মত আরো অনেক সংখ্যক মুনাফিক ইসলামের মূলে আঘাত হানার মানসে বাহ্যতঃ ইসলাম গ্রহণ করে।


   _*📋নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_


[05/09, 11:06 AM] نور:


 *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


 *====== প্রথম অধ্যায়,পর্ব -৭ ======*


*ইবনে সাবার নানাবিধ অপকৌশল* 


      ধুরন্ধর ইবনে সাবা নতুন এই সকল মুনাফিক ও পুরাতন মুনাফিক যারা হরত আবু বকর ও হযরত উমর রাযি. এর খিলাফত কালে কখনো চোখ খোলার সাহস পেত না তাদের নিয়ে একটি গোপন দল গঠন করে। ইবনে সাবার এই দলকে বলা হয় খারিজী বা সাবায়ী দল। “নিযামে খিলাফাত” তথা মুসলমানদের সর্ব সম্মত একতাপূর্ণ সুদৃঢ় খিলাফত তথা রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংসের লক্ষ্য সামনে রেখে ইবনে সাবা সর্বপ্রথম প্রচেষ্টা চালায় খলীফাসহ রাষ্ট্রীয় কার্যে নিয়োজিত বিভিন্ন গভর্নর সাহাবীগণের রাযি. নামে অন্যান্য লোকদের নিকট কুৎসা রটিয়ে তাদেরকে ক্ষিপ্ত করে তুলতে।


      সাহাবীগণের রাযি. দোষ চর্চা হারাম হওয়া সত্ত্বেও এই সাবায়ী চক্র হযরত উসমানের রাযি. বিরুদ্ধে নিযামে খিলাফাত ধ্বংসের হাতিয়ার হিসেবে সম্পূর্ণ বানোয়াটভাবে দোষ চর্চার পথকে বেছে নেয়। এর পূর্বে এমন কোন জামা’আত বা দলের আবির্ভাব পৃথিবীতে ঘটেনি যারা সাহাবী রাযি. না হয়েও সাহাবীগণের রাযি. দোষ চর্চার কল্পনা করেছে। অবশ্য এই বানোয়াট দোষ চর্চার পথ অবলম্বন করে তারা তেমন সুবিধা করতে পারেনি। একজন সাহাবীর রাযি. নিকট মুনাফিক আবদুল্লাহ বিন সাবা হযরত মুআবিয়া রাযি. সম্পর্কে মিথ্যা সমালোচনা করলে তিনি তাকে উদ্দেশ্যে করে বললেন- তুই কে? কসম খোদার আমার ধারণা তুই কোন ইয়াহুদীর বাচ্চা। আরেকজন সাহাবীর রাযি. নিকট গিয়ে হযরত মুআবিয়ার রাযি. সম্পর্কে মিথ্যা সমালোচনা করলে তিনি তাকে পাকড়াও করে হযরত মুআবিয়ার রাযি. দরবারে উপস্থিত করেন। হযরত মুআবিয়া রাযি. সুমদয় ঘটনা খলীফা উসমান রাযি. এর নিকট জানিয়ে পাঠান। হযরত উসমান রাযি. এর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন যার বিবরণ বক্ষ্যমাণ আলোচনায় বিধৃত হবে। উল্লেখ্য ইবনে সাবা এ সময়ে সিরিয়ায় অবস্থান করছিল এবং সিরিয়ার গভর্নর ছিলেন তখন হযরত মুআবিয়া রাযি.।


      অতঃপর ইবনে সাবা সিরিয়া হতে বসরায় এসে এখানকার এক পুরাতন দাগী সন্ত্রাসী ও ডাকাতের বাড়ীতে বসে আরো কতিপয় লোককে নিয়ে এক গোপন বৈঠক করে। সেখানে সাংকেতিক ভাষায় একটি কার্য পরিচালনার প্রস্তাব করলে তা গৃহীত হয়। বসরার গভর্নর গোপন সূত্রে এই সংবাদ পেয়ে তাকে বসরা হতে বহিস্কার করলেন। ফলে সেখান থেকে সে কুফায় চলে যায়। কিছুদিন পর সেখান হতেও বহিস্কৃত হয়ে মিশরে গিয়ে আশ্রয় নেয়। আর এরই মধ্যে সে বসরা ও কুফায় তার অনুসারীদের সমন্বয়ে গোপন দলের একটি স্থানীয় কমিটি তথা ষড়যন্ত্রকারী দল গঠন করে দিয়ে যায়।


      মিশরে গিয়ে সে তার কেন্দ্রীয় দফতর ও প্রধান ঘাটি স্থাপন করে এবং বিভিন্ন অঞ্চল বিশেষতঃ বসরা ও কুফায় অবস্থানরত তার সুসংগঠিত অনুসারীদের সঙ্গে চিঠি-পত্রের মাধ্যমে সর্বদা যোগাযোগ অব্যাহত রাখে। তাদের মাধ্যমে সে মুসলিম জাহানের তৃতীয় খলীফা হযরত উসমান রাযি. এর বিরুদ্ধে নানা রকম মিথ্যা অভিযোগ প্রচার করা আরম্ভ করে। তার স্বজনপ্রীতি বংশের লোকদের চাকুরীর ক্ষেত্রে অধিক সুযোগ-সুবিধা প্রদান ও রাষ্ট্রীয় সম্পদ অধিক হারে তাদের মাঝে বণ্টনের কল্পিত অভিযোগ উত্থাপন করে। অধিকন্তু তাকে (হযরত উসমান রাযি. আরো বেশী দোষী সাব্যস্ত করার জন্য আব্দুল্লাহ বিন সাবার সহকর্মীরা আরো অনেক গভর্নর সাহাবীর রাযি. বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটাতে থাকে। এরূপ ষড়যন্ত্রকারী খারিজীরা খলীফা হযরত উসমান রাযি. এর বিরুদ্ধে মিথ্যা -অতিরঞ্জনকেই বড় অস্ত্ররূপে ব্যবহার করে। এমন কি তারা এসব কল্পিত মিথ্যা অপবাদগুলোকে এরূপ ব্যাপকভাবে পুথি পুস্তকাকারে সর্বত্র প্রচার করে যে, সেগুলো পরবর্তীতে বে-মালুম ইতিহাসে পরিণত হয়ে যায়।


      এমনিভাবে আব্দুল্লাহ বিন সাবা নতুন পুরাতন মুনাফিকদের একত্রিত করে এবং মদীনার দু’জন স্বার্থান্বেষী খান্দানী মুসলমান যাদের সাহাবী রাযি. হওয়ার সৌভাগ্য নসীব হয়নি অর্থাৎ মুহাম্মদ বিন আবু বকর ও মুহাম্মদ বিন হুযাইফাকে ভিড়িয়ে উক্ত সন্ত্রাসী দল মিথ্যার বহর ছড়াতে ও মুসলমানদের শান্তি-শৃঙ্খলা ব্যাহত করার অপচেষ্টা করে।


      এই উদ্দেশ্যে ইবনে সাবার দল পুথি-পুস্তকাকারে মিথ্যার বহর এমন ভাবে ছড়িয়ে দিয়েছিল যে, পরবর্তী অনেক ইতিহাস লেখকগণ সেসব মিথ্যা গুজব সর্বস্ব পুথি পুস্তক দ্বারা প্রভাবান্বিত হয়ে পড়েন। তারই কলঙ্কিত নজীর হচ্ছে মীর মোশারারফ হোসেনের বহু পুরাতন উপন্যাস “বিষাদ সিন্ধু” যার আদ্যোপান্ত শুধু অলীক ও কাল্পনিক কাহিনী এবং সে সকল মুনাফিকদের প্রচারিত মিথ্যা তথ্য ও ঘটনাবলীর দ্বারা পরিপূর্ণ। উল্লেখ্য এই মীর মোশারারফ হোসেন শিয়া ছিলেন।


   _*📋নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_


[06/09, 11:39 AM] نور:


 *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


 *====== প্রথম অধ্যায়,পর্ব -৮ ======*


            *সাবায়ীচক্রের অপপ্রচারণা* 


 *সাবায়ীচক্রের অপপ্রচারণায় প্রভাবিত কতিপয় মুসলিম ঐতিহাসিকের বিষক্রিয়াঃ* 


      অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে, স্বীয় জাতির সঠিক ইতিহাস বিস্মৃত মুসলিম জাতির অনেকেই আজ মীর মোশারারফ হোসেনদের ন্যায় ইতিহাস লেখক, যারা সত্য মিথ্যা যাচাই না করে দলীল প্রমাণের কোন তোয়াক্কা না করে সবরকম ঐতিহাসিক বিবরণ সংগ্রহ করাতেই অধিক আনন্দ বোধ করেন এবং সঠিক ইতিহাস লেখার পরিবর্তে ইতিহাসের নামে গল্প-কাহিনী লেখার স্বাদ পেতে চান, বা স্বীয় বক্র স্বভাব ও মানসিক কু-চাহিদা পূরণ করে আত্মতৃপ্তি অনুভব করতে চান, আর সঙ্গে সঙ্গে সস্তা দরে ঐতিহাসিক বলে খ্যাত হতে চান। তাদের এ সকল আত্মতৃপ্তিমূলক লেখা তথাকথিত ইতিহাস পড়ে আজ মুসলিম মিল্লাতের বহু সরল প্রাণ মুসলমান হযরত উসমান রাযি. ও হযরত মুআবিয়া রাযি. সহ বিশিষ্ট ও অন্যতম কয়েকজন সাহাবীর রাযি. ব্যাপারে বিরূপ মনোভাব পোষণ করেন। মুসলিম উম্মাহর মাঝে এ ধরনের মানসিকতা সম্পন্ন কিছু লোক তৈরি হওয়াও সাবায়ী খারেজীদের ইতিহাস বিকৃতির এক বিরাট সফলতা। এই মানসিকতায় অতি বেশী প্রভাবান্বিত হয়ে জনৈক ইসলামী চিন্তাবিদ খিলাফত ধ্বংসকারীদের ইতিহাস লিখতে গিয়ে সাবায়ী চক্রের মিথ্যা ইতিহাসের উপর ভিত্তি করে সর্বপ্রথম এবং সবচেয়ে বেশী দোষী সাব্যস্ত করেছে, তৃতীয় খলিফা হযরত উসমান রাযি. ও হযরত মুআবিয়া রাযি. কে।


      তার এই লেখনীর বদৌলতে আজ মুসলিম উম্মাহর বহুলোক সাহাবীদের থেকে আস্থা হারিয়ে ফেলেছে, আবার অনেকে সাহাবী বিদ্বেষীও হয়ে পড়েছে।


      আরো অধিক পরিতাপের বিষয় হচ্ছে যে, আধুনিক শিক্ষা অর্জনের নিমিত্তে যারা স্কুল, কলেজ ও ভার্সিটিতে গমন করেন, দীন ইসলাম ও তার সঠিক ইতিহাস সম্পর্কে তাদের সম্যক ধারণা না থাকার দরুন তারা আরো বেশী বিভ্রান্ত হচ্ছেন। কারণ, তাদের পাঠ্যসূচীতে ইসলামের ইতিহাস নামে যে সব বই পাঠ্য রয়েছে, তা ব্রিটিশ উপনিবেশিক কর্তৃক প্রণীত সিলেবাসেরই অংশ। আর ব্রিটিশরা যে কখনই ইসলাম ও মুসলমানদের মঙ্গল চায়নি তা বলাই বাহুল্য। তাই তাদের প্রণীত সিলেবাসে সঠিক ঐতিহ্যপূর্ণ ইসলামী ইতিহাসের পরিবর্তে ভ্রান্তিকর ইতিহাস স্থান পাওয়াই স্বাভাবিক। তারা ইসলামী ইতিহাস লেখার ক্ষেত্রে ঐ সাবায়ী ও শিয়া চক্র কর্তৃক রচিত ইসলামের উপর কুঠারাঘাত করা গর্হিত মিথ্যা ইতিহাসের উপর নির্ভর করেছে। ঐ সব ইতিহাস অধ্যয়ন করার দরুন আজ তাবলীগ জামাআত বা উলামায়ে কিরামের সঙ্গে সম্পর্কহীন সাধারণ শিক্ষায় শিক্ষিত অধিকাংশ শিক্ষিত বন্ধুরা হযরত উসমান রাযি. ও হযরত মুআবিয়া রাযি. সম্পর্কে বিরূপ মনোভাব  পোষণ করে (নাউযুবিল্লাহ্)। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে গিয়েছেন- “আল্লাহকে ভয় কর- আল্লাহকে ভয় কর- আমার  সাহাবীদের ব্যাপারে। আমার পরে তোমরা আমার সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানিওনা।” এ জন্য আজ জরুরী হয়ে পড়েছে- উপনিবেশবাদী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে ইসলাম সম্মত যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করা। এ ব্যাপারে মুসলমানদের সোচ্চার হওয়া সময়ের দাবী ও কর্তব্য।


   _*📋নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_


[07/09, 8:11 AM] نور:


 *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


 *====== প্রথম অধ্যায়,পর্ব -৯ ======*


            *ইবনে সাবার লক্ষ্যে* 


      হযরত উসমানের রাযি. বিরুদ্ধে আব্দুল্লাহ বিন সাবার দলের এসব অপপ্রচারের উদ্দেশ্য ছিল, জনগণকে খলীফার বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা এবং তাদের দিয়ে বিদ্রোহ করিয়ে মুসলামানদের সুশৃঙ্খল ঐক্যে ফাটল ধরিয়ে নিযামে খিলাফাত (খিলাফত ব্যবস্থা) কে ধ্বংস করা। এজন্য তারা উল্লেখিত পন্থায় অপপ্রচারের পাশাপাশি মদীনায় অবস্থানরত বিশিষ্ট সাহাবীগণের রাযি. নামে হযরত উসমানের বিরুদ্ধে বিদ্রোহ ও জিহাদে অবতীর্ণ হওয়ার আহবান সম্বলিত জাল প্রচারপত্র বিলি করতে থাকে। এভাবে তারা বেশ কিছুসংখ্যক জনগণকে বিভ্রান্ত করতে সক্ষম হয়।


      এরই সাথে হিজরী ৩৪ সনে যখন এই মুসলিম নামধারী মুনাফিক সন্ত্রাসবাদী ঘাতক দলটি পূর্ণ জৈবিক উন্মাদনার সাথে আত্মপ্রকাশ করেছিল তখন তারা তাদের ইশতিহার ও ঘোষণা পত্রে আরেকটি বিষয় জুড়ে দিয়েছিল। তা ছিল এই যে এরূপ এক হাজার নবী এমন অতিবাহিত হয়েছেন যাঁদের প্রত্যেকে নিজ নিজ ওয়াসী বা খলীফা নিযুক্ত করে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব শেষ নবী। আলী রাযি. সর্বশেষ ওয়াসী। অতএব, আলী রাযি. উসমান রাযি. অপেক্ষা খিলাফতের অধিক হকদার, উসমান অন্যায়ভাবে খিলাফত দখল করে রেখেছে।


      এই মিথ্যা ও ভিত্তিহীন কথা উল্লেখপূর্বক জনসাধারণের প্রতি হযরত উসমান রাযি. এর বিরুদ্ধে বিদ্রোহ ও আন্দোলন গড়ে তোলার আহবান জানায়। এতেও কিছু মানুষ বিভ্রান্ত হয়ে ইবনে সাবার অনুসারী হয় এবং তা থেকেই পরবর্তীতে হযরত আলী রাযি. কেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একমাত্র ‘খলীফা বরহক’ বলে বিশ্বাসী শিয়া দল সৃষ্টি হয়।


      মুনাফিক দল বস্তুতঃ হযরত আলীর রাযি. প্রতিও অনুরাগী ছিল না। তারা তাঁর নাম কেবলমাত্র নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য প্রতারণামূলকভাবে ব্যবহার করত। মুসলমানদের খিলাফত ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে হলে প্রথমে বর্তমান খলীফার বিরুদ্ধে আন্দোলন সৃষ্টি করতে হবে। আর সুপ্রতিষ্ঠিত ও জনপ্রিয় খলীফা হযরত উসমান রাযি. এর বিরুদ্ধে আন্দোলন গড়তে হলে- তার মত যোগ্য ও আকর্ষণীয় ব্যক্তির নাম নিয়ে দাঁড়াতে হবে। তাই তারা এক্ষেত্রে হযরত আলীর রাযি. নাম সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে। উদ্দেশ্য শুধু স্বার্থ উদ্ধার । অথচ হযরত আবু বকর রাযি. ও উসমান রাযি. এর খলীফা মনোনীত হওয়ার সময় কেউই এরূপ উদ্ভট দাবী করেনি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাযি. কে খলীফা নির্ধারিত করে গেছেন। বস্তুতঃ হযরত আলীও রাযি. তাদের খিলাফত সর্বান্তকরণে গ্রহণ করে নিয়েছেন। উক্ত অপপ্রচার বাস্তবে ছিল খারেজীদের আন্দোলনের একটি কৌশল মাত্র।


      এভাবে ইবনে সাবা তার দল-বল নিয়ে খলীফার বিরুদ্ধে ঘোলাটে বিশৃঙ্খলা, ও গর্হিত পরিস্থিতি সৃষ্টি ও সন্ত্রাসী দল গঠন করতঃ মদীনা আক্রমণে সক্ষম হয়। (মদীনা আক্রমণের ঘটনার বিবরণ অচিরেই ‘আসছে) ইবনে সাবার দল সংখ্যায় অধিক না থাকলেও তারা সকলেই ছিল অত্যন্ত সুসংগঠিত ও সুসংহত এবং তারা সকলেই ছিল সন্ত্রাসী ও নিষিদ্ধ কার্যে বিশেষ ট্রেনিং প্রাপ্ত ও উদ্দেশ্য পানে পৌছতে অত্যন্ত তৎপর। তাই তাদের পক্ষে এহেন পরিস্থিতি সৃষ্টি করা এবং এরূপ গোপন শক্তিশালী সন্ত্রাসী দল গঠন করা সম্ভব হয়েছিল।


   _*📋নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_


[08/09, 9:54 AM] نور:


 *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


 *====== প্রথম অধ্যায়,পর্ব -১০ ======*


     *ইবনে সাবার ষড়যন্ত্রের প্রথম পর্ব*


আল্লাহ্ তা‘য়ালা ইরশাদ করেনঃ


 *لَتَجِدَنَّ اَشَدَّ النَّاسِ عَدَاوَۃً لِّلَّذِیْنَ اٰمَنُوا الْیَهُوْدَ وَالَّذِیْنَ اَشْرَكُوْا ۚ وَلَتَجِدَنَّ اَقْرَبَهُمْ مَّوَدَّۃً لِّلَّذِیْنَ اٰمَنُوا الَّذِیْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰی ؕ ذٰلِکَ بِاَنَّ مِنْهُمْ قِسِّیْسِیْنَ وَرُهْبَانًا وَّاَنَّهُمْ لَا یَسْتَكْبِرُوْنَ* 


      (হে নবী) আপনি মুসলমানদের জন্য সব মানুষের চেয়ে অধিক শত্রু ইয়াহুদী ও মুশরিক (পৌত্তলিক) দের পাবেন এবং আপনি সবার চাইতে মুসলমানদের সাথে বন্ধুত্বের নিকটবর্তী তাদেরকে পাবেন যারা নিজেদেরকে খৃষ্টান বলে, এর কারণ তাদের মধ্যে আলেম রয়েছে দরবেশ রয়েছে এবং তারা অহংকার করে না। (সূরাহ মায়িদাহঃ ৮২)


      পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, খিলাফত ধ্বংসের লক্ষ্যে হযরত উসমানের রাযি. খিলাফত কালে আব্দুল্লাহ বিন সাবা নামক এক ইয়াহুদী মুনাফিক মুসলিম বেশে মুসলমানদের মাঝে অনুপ্রবেশ করে। সে ছিল অত্যন্ত চতুর ও ধূর্ত। সে ইয়ামান হতে মদীনাতে এসে মুসলমানদের সাথে মিশে যায়। এখানে কিছুদিন অবস্থান করে সে মুসলমানদের আভ্যন্তরীণ সার্বিক অবস্থা সম্পর্কে অবগতি লাভ করে। অতঃপর মুসলমানদের মধ্যে ধর্মীয় ও রাজনৈতিক বিভেদ সৃষ্টির লক্ষ্যে একটি গোপন দল প্রতিষ্ঠার পরিকল্পনা করে। এ দলের প্রচারের ভিত্তি রাখা হয় এমন কতগুলো ধারার উপর যদ্দারা বাহ্যতঃ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি অধিক প্রেম-মহব্বত ও আহলে বাইত তথা রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরের প্রতি অত্যাধিক অনুরাগ প্রদর্শিত হয়। যেমনঃ


   *১.* আশ্চর্য, মুসলমানরা হযরত ঈসার আ. পুনরায় পৃথিবীতে আগমনের কথা বলে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুনরাগমনের কথা মানে না। 


   *২.* সকল পয়গাম্বরের একজন ওয়াসী বা ভারপ্রাপ্ত দায়িত্বশীল থাকেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভারপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন হযরত আলী রাযি. যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী অতএব, আলী রাযি. শেষ ভারপ্রাপ্ত ব্যক্তি। 


   *৩.* বড় অন্যায়ের কথা মুসলমানরা নিজেদের নবীর ওসীয়তের কোন পরওয়া করলো না এবং তার ভারপ্রাপ্ত ব্যক্তি থাকা সত্ত্বেও খিলাফত অন্যদের [আবু বকর উমর ও উসমানের রাযি.] হাতে অর্পণ করে দিল। অতএব তাদেরকে অপসারণ করে ন্যায্য ব্যক্তিকেই [হযরত আলী রাযি.] এ অধিকার প্রদান করা জরুরী।


      এ গোপন দলের শাখা প্রতিষ্ঠার জন্য ইবনে সাবা ইসলামী রাষ্ট্রের প্রদেশসমূহের কেন্দ্রীয় শহরগুলোতে দ্রুত সফর করে। উদ্দেশ্যে হাসিলের জন্য সব চেয়ে উপযুক্ত ব্যক্তিদের বেছে নিয়ে তাদেরকে কাজের কৌশল জানিয়ে দিল এবং নিজে মিসরে এসে অবস্থান গ্রহণ করে মিসরকেই সে তার কেন্দ্র রূপে সাব্যস্ত করলো। 


 *কাজের জন্য যে কর্মপন্থা নির্ধারণ করা হলো তা ছিল নিম্নরূপ:* 


   *ক)* দৃশ্যতঃ মুত্তাকী ও পরহেযগার হয়ে সাধারণ লোকদের উপর নিজের প্রভাব ও মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। 


   *খ)* সমকালীন খলিফার (হযরত উসমান রাযি. বিরুদ্ধে অপবাদ রটাতে হবে এবং অভিযোগ আরোপ করতে হবে।


   *গ)* বিভিন্ন প্রদেশের গভর্নরগণকে অস্থির করে তুলতে হবে। তাদেরকে অযোগ্য, অসাধু, দুর্নীতি পরায়ণ ও জালিম সাব্যস্ত করে প্রদশেসমূহের কলহ ছড়াতে হবে। সাজানো মিথ্যা দোষসমূহ রটিয়ে পত্রাদি প্রেরণ করতে হবে।


   *ঘ)* এক শহর থেকে অন্য শহরে গভর্নরগণের বিরুদ্ধে সম্পূর্ণ পরিকল্পিত রূপে সাজানো মিথ্যা দোষ সমূহ রটিয়ে পত্রাদি প্রেরণ করতে হবে। মদীনা মুনাওয়ারা থেকে হযরত আলী, হযরত ত্বালহা, হযরত যুবাইর রাযি. প্রমুখ নেতৃস্থানীয় সাহাবায়ে কিরামের পক্ষ খেকে গভর্নরদের বিরুদ্ধে জাল চিঠি দেশের বিভিন্ন এলাকায় পাঠাতে হবে, এ সকল পত্রে আবদুল্লাহ বিন সাবার এ তৎপরতার সাথে উল্লেখিত সাহাবাগণের সংশ্লিষ্টতার কথা প্রকাশ করতে হবে।


   _*📋নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_


[09/09, 9:53 AM] نور:


 *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


 *====== প্রথম অধ্যায়,পর্ব -১১ ======*


*ইবনে সাবা কর্তৃক মদীনা আক্রমণ* 


      হজ্জের মৌসুম যখন নিকটবর্তী এবং সকল এলাকার মুসলমানগণ বিশেষতঃ মদীনাবাসীগণ যখন মক্কা সফরে ব্যস্ত, সুযোগবুঝে তখনই নিঃশব্দে ইবনে সাবার সন্ত্রাসী দল মিশর বসরা ও কুফা তিন দিক হতে মদীনা অভিমুখে রওয়ানা করল। যার দরুন পথিমধ্যে তারা কোথাও কোন বাধার সম্মুখীন হয়নি। মিশরীয় দলটির সাথে স্বয়ং ইবনে সাবাও ছিল। তারা মদীনার নিকটবর্তী স্থানে শিবির স্থাপন করতঃ মদীনাবাসীদের সমর্থন চাইলে হযরত আলী রাযি., তালহা রাযি., ও যুবাইর রাযি. প্রমুখ সাহাবীগণ তাদের তিরষ্কার করে ফিরিয়ে দেন এবং খারেজীদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী এই সন্ত্রাসী দলকে আল্লাহ তা’আলার লা’নতপ্রাপ্ত ও অভিশপ্ত দল বলে আখ্যায়িত করেন। এদিকে সিরিয়া, কুফা ও বসরা হতে খলীফার সাহায্যার্থে মুসলিম বাহিনী রওয়ানা হওয়ার সংবাদ পেয়ে সন্ত্রাসীরা উক্ত বাহিনী সেখানে এসে পৌছার পূর্বেই কাজ সমাধা করার মানসে যিলক্বদ মাসের শেষ দিকে হঠাৎ মদীনা আক্রমণ করে বসে।


 *হযরত উসমান রাযি. এর শাহাদাত* 


      মদীনার নিয়ন্ত্রণ দখল করে তারা খলীফা হযরত উসমান রাযি. এর বাস ভবন অবরোধ করে। মদীনার অধিকাংশ মুসলমানই তখন হজ্জে গিয়েছিলেন। তাই মদীনা এক প্রকার জনশূন্যই ছিল। সন্ত্রাসীরা ঘোষণা দিল। আমাদের ব্যাপারে যারা হস্তক্ষেপ না করবে শুধু তারাই জানের নিরাপত্তা পাবে। তাদের মোকাবিলায় তখন উপস্থিত মদীনাবাসীদের শক্তি ছিল একেবারেই অপর্যাপ্ত। তাই তারা নিশ্চুপ থাকলেন।


      সন্ত্রাসীরা খলীফার বাসভবন অবরোধ করে খাদ্য ও পানি বন্ধ করে দেয়। হযরত উসমান রাযি. ভবনের ছাদে আরোহণ করে সন্ত্রাসীদের উদ্দেশ্যে তাদের দাবী ও কার্যাবলীর অযৌক্তিকতা বুঝাতে চেষ্টা করেন। তবুও তারা খলীফার পদত্যাগের দাবীতেই অটল থাকে। কিন্তু হযরত উসমান রাযি. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তার প্রতি আরোপিত সুস্পষ্ট ও কড়া নির্দেশের কারণে তাদের দাবী প্রত্যাখ্যান করেন।


*হযরত উসমান রাযি. এর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর ভবিষ্যদ্বানীঃ* 


      হযরত আয়িশা রাযি. বর্ণনা করেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক মারফত হযরত উসমান রাযি. কে ডেকে আনলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মুখ করে বসে স্বীয় হস্তদ্বয় তার স্কন্ধে রেখে (অতিশয় গুরুত্ব আরোপ করে) বললেন হে উসমান। অচিরেই আল্লাহ তা’আলা তোমাকে একটি জামা পরাবেন। যদি মুনাফিকরা তোমার নিকট তা খুলে ফেলার দাবি জানায় তবে তুমি কিন্তু তা খুলে ফেলো না। যতক্ষণ না (শহীদ হয়ে) আমার সঙ্গে মিলিত হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা তিন বার বললেন।


      হযরত উসমান রাযি. এর মাধ্যমে নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার চেষ্টা ব্যর্থ হওয়ার ফলে জিলহজ্ব মাসের ১৮ তারিখে কুফা, বসরা ও মিশর হতে আগত সন্ত্রাসী দলের ১৩ জন নেতা, হযরত উসমানের রাযি. গৃহের সামনের দরজায় হযরত হাসান ও হযরত হুসাইন রাযি. সহ যুবক সাহাবীদের রাযি. পাহারা থাকায় তাঁর গৃহের পিছনের দেয়াল টপকে ঘরে প্রবেশ করে। হযরত উসমান রাযি. তখন নামাযে দাঁড়িয়ে যান। নামায শেষ করে তিনি কুরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করেন। এ অবস্থাতে সন্ত্রাসীরা তার উপর আক্রমণ চালিয়ে তাঁকে নির্মমভাবে আহত করে ফেলে। একজন সন্ত্রাসী পদাঘাত করে উসমান রাযি. এর সম্মুখ হতে কুরআন শরীফ সরিয়ে দিতে চাইলেও তা ঘূর্ণয়মানভাবে তার সম্মুখেই পড়ে। অতঃপর মিশরীয় দলের সন্ত্রাসী নেতা সুদান ইবনে হুমরানের তরবারীর আঘাতে ইসলামের তৃতীয় স্তম্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুই তনয়া হযরত উম্মে কুলসুম রাযি. ও হযরত রুক্বাইয়া রাযি. এর স্বামী খলীফাতুল মুসলিমীন হযরত উসমান রাযি. শাহাদাত বরণ করেন। তাকে হত্যা করার পর সন্ত্রাসীরা তাঁর গৃহের সব কিছুই লুন্ঠন করে নেয়।


      হযরত উসমান রাযি. এর এই নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে ইবনে সাবা গং নিযামে খিলাফত ধ্বংসে তাদের প্রাথমিক সাফল্য লাভ করে। হিজরী ২৫ সনে ইসলামী হুকুমত ধ্বংসে ইবনে সাবা যে ষড়যন্ত্র শুরু করেছিল দীর্ঘ দশ বছর চেষ্টার পর হিজরী ৩৫ সনে খলীফা হযরত উসমান রাযি. এর নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে তার প্রথম পর্ব শেষ হয়। অতঃপর শুরু হয় ভেঙ্গে পড়া খিলাফত ব্যবস্থাকে পুনরায় প্রতিষ্ঠিত ও সংহত না হতে দেয়ার ষড়যন্ত্র।


      ইবনে সাবারা দীর্ঘ ষড়যন্ত্র ও সন্ত্রাসী দল গঠন করলেও খলীফার হত্যাকাণ্ডে তার এ সফলতা ছিল একেবারেই কল্পনাতীত। কারণ তার দল এত বড় ও এত শক্তিশালী ছিল না যে, এত জঘন্য কাজ করতে পারবে বলে কল্পনা করা যায়। অন্যদিকে হযরত উসমান রাযি. এর বিরুদ্ধে জনগণের কোন রকম বিদ্রোহ ছিল না যার কারণে পূর্ব থেকে এ ধরনের কোন আশংকা বোধ করা হয়নি। খারেজীরা শুধু গোপন ষড়যন্ত্রের মাধ্যমে অকস্মাৎ এই কুকীর্তিতে সফল হয়ে গিয়েছিল। সন্ত্রাসীরা সম্পূর্ণ অতর্কিতে কাজ করে তাদের উদ্দেশ্য অর্জনে সফলকাম হতে পেরেছিল। এজন্য হযরত উসমান রাযি. কে সঠিক সময়ে খারেজী তথা ইবনে সাবার দলকে কঠোর হস্তে দমন করতে ব্যর্থ হওয়ার অভিযোগে অভিযুক্ত করারও কোন সুযোগ নেই।


      তাছাড়া এ ঘটনা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন। বস্তুতঃ তার মুখ হতে নিঃসৃত একটি বাক্যও মিথ্যা প্রমাণিত হতে পারে না।


 *মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণীঃ* 


      বিশিষ্ট সাহাবী হযরত জাবির রাযি. বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিৎনা তথা সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার ভবিষ্যদ্বাণী করলেন। তখন আবু বকর রাযি. জিজ্ঞাসা করলেন আমি কি সেই ফিৎনার যুগ পাবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- না। হযরত উমর রাযি. ও অনুরূপ প্রশ্ন করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না সূচক উত্তর দেন। অতঃপর হযরত উসমান রাযি. জিজ্ঞাসা করলেন আমি কি পাবো ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসীদের লক্ষ্যস্থল তো তুমিই হবে। (মুসনাদে বাযযার)


      বিশিষ্ট সাহাবী হযরত আবু মুসা আশ’আরী রাযি. বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জন পরিবেশের উদ্দেশ্যে একটি বাগানের ভিতরে গিয়ে ঢুকলেন এবং আমি বাগানের প্রবেশ পথে প্রহরী হয়ে থাকলাম। তখন হযরত আবু বরক রাযি. উপস্থিত হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যাওয়ার অনুমতি প্রার্থনা করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন অনুমতি দাও এবং তাকে বেহেশতের সুসংবাদ দান কর। অতঃপর হযরত উমর রাযি. এসে অনুমতি প্রার্থনা করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সম্পর্কেও বললেন, অনুমতি দাও এবং তাকে বেহেশতের সুসংবাদ দান কর। অতঃপর হযরত উসমান রাযি. ও এসে অনুমতি চাইলেন।


      রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বললেন- অনুমতি দাও এবং তাকে বেহেশতের সুসংবাদ দান কর বালা মুসীবত ও আপদ বিপদের সাথে। তখন হযরত উসমান রাযি. বাগানে প্রবেশ করলেন। তার মুখে ছিল “সমস্ত প্রশংসা আল্লাহ্‌ তা’লার এবং আল্লাহ্‌ তা’লার নিকটই সাহায্য কামনা করি। হে আল্লাহ্‌ (সেই বিপদে আমাকে) সবর ও ধৈর্য ধারণের শক্তি দাও। (বুখারী ও মুসলিম)


      হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. বর্ণনা করেন, একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিৎনা তথা সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি ভবিষ্যদ্বাণী করলেন এবং বললেন- সেই ফিৎনার সময় ঐ মস্তকাবৃত লোকটি অন্যায়ভাবে মজলুম হয়ে নিহত হবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন আমি তৎক্ষণাৎ সেই মস্তকাবৃত লোকটির প্রতি তাকিয়ে দেখি তিনি হযরত উসমান রাযি.। 


      এসকল হাদীসে হযরত উসমান রাযি. এর খিলাফত কালে খারিজী মুনাফিকদের বিশৃঙ্খলা সৃষ্টি ও সেই ফিৎনায় হযরত উসমান রাযি. এর শহীদ হওয়ার ভবিষ্যদ্বাণী অতি স্পষ্ট।


      শাহাদাতের পূর্বে হযরত উসমানের রাযি. স্বপ্নঃ তাছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. হতে আরও বর্ণিত আছে, যেদিন খলীফা হযরত উসমান রাযি. শহীদ হয়েছিলেন, সেদিন সকালে তিনি প্রকাশ করেছিলেন যে, অদ্য আমি হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্বপ্ন দেখেছি। তিনি আমাকে বলেছেন হে উসমান। আজ তুমি আমার নিকট ইফতার করবে। সে মতে তিনি ঐ দিন রোযা রেখেছিলেন এবং রোযা অবস্থাতেই দিনের শেষে শহীদ হয়েছিলেন। (আল-বিদায়া ওয়ান নিহায়া)


      পূর্বের দিনও একটি স্বপ্ন দেখেছিলেন। তাও তিনি বর্ণনা করেছেন যে, গতকাল রাতে আমি স্বপ্নে দেখেছি আমি যেন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিক উপস্থিত হয়েছি। তাঁর নিক আবু বকর ও উমর রাযি. বসা ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তুমি চলে যাও। আগামী কাল নিশ্চয়ই তুমি আমাদের নিকট এসে ইফতার করবে। (আল-বিদায়া ওয়ান নিহায়া)


      বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাযি. বর্ণনা করেছেন, খলীফা হযরত উসমান রাযি. অবরুদ্ধ থাকাবস্থায় একবার আমি তার নিকট ‘আসলাম। তিনি আমাকে সাদর সম্ভাষণ জানিয়ে বললেন, হে ভাই! আমি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই দরওয়াজার নিকট দেখেছি। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন হে উসমান ! তোমাকে কি শত্রু দল অবরোধ করেছে ? আমি বললাম হ্যাঁ। তিনি আবার প্রশ্ন করলেন তারা কি তোমাকে তৃষ্ণার্ত রেখেছে ? আমি বললাম হ্যাঁ। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক বালতি পানি দান করেন। আমি প্রাণ ভরে তা পান করলাম। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি যদি চাও তবে আমি তোমার সাহায্য করতে পারি। আর যদি ইচ্ছা কর তবে আমাদের নিকট এসে ইফতার করতে পার। উসমান রাযি. বললেন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়ে ইফতার করাকেই গ্রহণ করেছি। (আল বিদায়া ওয়ান নিহায়া)


   _*📋নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_


[10/09, 6:14 AM] نور:


 *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


 *====== প্রথম অধ্যায়,পর্ব -১২ ======*


 *হযরত উসমান রাযি. এর বিরুদ্ধে কয়েকটি ভিত্তিহীন অভিযোগঃ* 


      হযরত উসমান রাযি. এর বিরুদ্ধে ইবনে সাবা কর্তৃক আরোপিত স্বজন-প্রীতি তথা স্বীয় বংশীয় লোকদেরকে রাষ্ট্রীয় তহবিল হতে অধিক সম্পদ প্রদান ও সরকারী চাকুরীতে অধিক হারে তাদের নিয়োগ দানের অপবাদ দেয়া হয়েছিল। যার উপর ভিত্তি করে আজ ইসলামী খিলাফতের বিকৃত ইতিহাস রচিত হয়েছে। এগুলো যে কেবলমাত্র ইবনে সাবার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তার সাজানো, মনগড়া ও মিথ্যা অভিযোগ ছিল, সে বিষয়টি পূর্বেই উল্লেখ করা হয়েছে। কিন্তু যেহেতু সেই সাবায়ী দলের গর্হিত ইতিহাসের ভিত্তিতেই বর্তমানে জনসাধারণের মাঝে প্রচলিত ইসলামী খিলাফতের বিকৃত ইতিহাস রচিত তাই নতুন করে তার অসারতা প্রমাণ করা প্রয়োজন।


      স্বীয় বংশীয় লোকদের অধিক সম্পদ দান সংক্রান্ত অভিযোগের উত্তর স্বয়ং হযরত উসমান রাযি.-এর মুখেই শুনুন এবং বাস্তবতার প্রতিও লক্ষ্য রাখুন।


      একবার ইবনে সাবা কুফা হতে তার কিছু অনুচরকে নেককার মানুষের বেশে মদীনা প্রেরণ করলো যেন তারা জনসমক্ষে হযরত উসমান রাযি. কে এতদসংক্রান্ত বিষয়ে প্রশ্নবাণে জর্জরিত করে ও তাকে হেস্তনেস্ত করে এবং চূড়ান্তরূপে অভিযুক্ত করতে সক্ষম হয়।


      হযরত উসমান রাযি. গোপনে তাদের উদ্দেশ্য ও মদীনা আগমনের সংবাদ পেয়ে তাদেরকে মসজিদে ডাকালেন। ইতিমধ্যেই আজান দেয়া হল। তারা খলীফা হযরত উসমানের একেবারে সম্মুখে মিম্বরের নিকটবর্তী স্থানে বসলে উপস্থিত সাহাবীগণ রাযি. খলীফাকে ঘিরে বসলেন। খলীফা উসমান রাযি. উপস্থিত জনতাকে ইবনে সাবার অনুচরদের উদ্দেশ্যে ও পরিকল্পনা অবগত করিয়ে বিস্তারিত ভাষণ দেন। জনগণ তখন সেই কুচক্রীদের মৃত্যুদণ্ড দাবী করে। হযরত উসমান রাযি. উত্তরে বলেন আমি তাদের ক্ষমা করে দিব এবং আমার সৎ প্রচেষ্টায় তাদের বুঝাতে চেষ্টা করবো। আমি কাউকে প্রাণদণ্ড দিব না যাবৎ না সে প্রাণদণ্ডের অপরাধ করে অথবা প্রকাশ্যে কুকুরী করে। অতঃপর তিনি স্বজন-প্রীতির কথিত অভিযোগের উত্তরে বলেনঃ তারা অভিযোগ করে থাকে আমি আমার আপন জনদের অধিক ভালবাসি এবং তাদের অধিক দিয়ে থাকি। এ সম্পর্কে আমার বক্তব্য এই যে আপনজনের সঙ্গে স্বাভাবিক ভালবাসা আছে বটে কিন্তু কোন অন্যায় ব্যাপারে তাদের পক্ষ সমর্থন করি না। বরং তাদের প্রাপ্য হক আমি তাদের নিকট পৌঁছে দেই মাত্র।


      আর তাদের যে অধিক দিয়ে থাকি, তা আমার ব্যক্তিগত ও নিজস্ব সম্পদ হতে দিয়ে থাকি। মুসলমানদের সম্পদ তথা সরকারী ধন ভাণ্ডারকে আমি আমার জন্য এবং আমার আত্মীয় বা নিজস্ব কোন ব্যক্তির জন্য হালাল মনে করি না।


      রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমলে এবং আবু বকর ও উমর রাযি. এর আমলেও আমি আমার ব্যক্তিগত সম্পদ হতে ভাল ভাল ও বড় বড় দান করতাম। অথচ ঐ সময় তো বয়স হিসেবে পার্থিব ধন-সম্পদের প্রতি অধিক লোভ লালসার সময় ছিল। আর যখন আপন পরিজনের মধ্যে আমার বয়স সর্বাধিক। আমার বয়স শেষ সীমায় পৌঁছিয়েছে (৮০ হতে ৯০) এমতাবস্থায় আমি আমার ব্যক্তিগত বা নিজস্ব যা কিছু ছিল আপনজনদের দিয়ে দিয়েছি তাতে বেঈমানরা নানা রকম কথা বলে। তিনি স্পষ্ট করে বলেন আমি যখন খলীফা নির্বাচিত হয়েছিলাম তখন আমি আরবের সর্বাধিক ধনাঢ্য ব্যক্তি ছিলাম। আরবের সবচেয়ে বেশী উট-বকরী আমার ছিল। বর্তমান মুহূর্তে আমার হজ্জের জন্য রক্ষিত দুটি উট ছাড়া অতিরিক্ত একটি উট বা একটি বকরীও আমার নেই। আমার সব আত্মীয় স্বজনের মধ্যে বণ্টন করে দিয়েছি। হযরত উসমান রাযি. স্বীয় এই উক্তির উপর মদীনাবাসী জনগণের সাক্ষ্য চাইলেন- এটাই কি প্রকৃত অবস্থা নয়? তারা সকলে একবাক্যে আল্লাহকে হাজির নাযির উল্লেখ করতঃ বললেন, হ্যাঁ এটা বাস্তব সত্য।


      হযরত উসমান রাযি. এর এই বক্তৃতার বর্ণনাকারী এ তথ্যও প্রকাশ করেছেন যে, হযরত উসমান রাযি. তার সমুদয় সম্পত্তি স্বীয় বংশের লোকদের মাঝে বণ্টন করে দিয়েছিলেন। আর এক্ষেত্রে তিনি আপন পুত্র-কন্যাকে দানকৃত লোকদের সমশ্রেণীর করে দিয়েছিলেন। বস্তুতঃ ইসলামের বিধান অনুযায়ী নিজস্ব মাল দেয়ার সময় স্বীয় বংশ ও আত্মীয় স্বজনই অগ্রগণ্য-এটাই সুন্নত তরীকা।


      তাছাড়া হযরত উসমান রাযি. ব্যক্তিগতভাবে ইসলামের পূর্ব হতেই আরবের অন্যতম ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি তিনি অত্যন্ত দানশীল ছিলেন। ইসলাম গ্রহণের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে তার সিংহভাগ সম্পদই মুসলমানদের কল্যাণমূলক কাজে ব্যয় হয়। যে কোন ধরনের নেক কাজে সম্পদ ব্যয় করায় তিনি থাকতেন সর্বাগ্রে। এ জন্য তাকে বলা হতো উসমানে গনী বা ধনী উসমান।


   _*📋নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_


[11/09, 8:55 AM] نور:


 *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


 *====== প্রথম অধ্যায়,পর্ব -১৩ ======*


*উচ্চপদে আত্মীয়দের নিয়োগদান প্রসঙ্গে* 


      সরকারী চাকুরীতে স্বীয় আত্মীয় ও বংশীয় লোকদের অধিক হারে উচ্চপদ তথা গভর্ণরী প্রদানের যে অভিযোগ হযরত উসমান রাযি. এর বিরুদ্ধে করা হয়েছিল তার অসারতা প্রমাণে তার খিলাফত কালের ৪৭ জন গভর্ণরের নামের তালিকার প্রতি দৃষ্টিপাত করলে অতিসহজেই উত্তর পাওয়া যায় যে, উক্ত ৪৭ জন গভর্ণরের মধ্যে মাত্র ৫ জন হযরত উসমান রাযি. এর সাথে সম্পর্কিত ছিলেন। তন্মধ্যে তিনজন ছিলেন তার নিজ বংশ তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোত্র কুরাইশের শাখা উমাইয়া গোত্রের। কিন্তু এই তিন জনের মধ্যে দুই জনই ছিলেন হযরত উমর রাযি. কর্তৃক নিয়োজিত। উক্ত পাঁচ জনের মধ্যে অপর দুই জন হযরত উসমান রাযি. এর আত্মীয় ছিলেন কিন্তু আত্মীয়তা অভিযোগের কারণ হতে পারে না। বরং হযরত উসমান রাযি. কে অন্যায়ভাবে অভিযুক্ত করার জন্যই কেবল এ ধরনের কথা উত্থাপন করা হয়েছিল। নতুবা শুধু আত্মীয়তার খাতিরে হযরত উসমান রাযি. কাউকে গভর্নর নিয়োগ করেননি। যাকেই গভর্নর নিয়োগ করেছেন যোগ্যতাও পরামর্শের ভিত্তিতেই করেছেন। ৪৭ জন গভর্নরের ভিতরে ২/৪ জন যদি তার নিজ গোত্রের হয় এবং হযরত উসমানের রাযি. বিরাট গোত্রের মধ্যে যোগ্যতা সম্পন্ন লোক থাকাটাও স্বাভাবিক; তাহলে  তাদেরকে দায়িত্বে বসালে তাতে এমন কি অপরাধ হতে পার ? বরং যোগ্য ব্যক্তিকে যোগ্য দায়িত্বে না বসানোই অপরাধ এবং জনসাধারণের উপর জুলুম করার শামিল। কারণ বেশী যোগ্য লোক থাকতে যদি তার চেয়ে কম যোগ্য লোক দায়িত্বে বসানো হয় তাহলে নিশ্চয় জনসাধারণ ধর্মীয় সুযোগ সুবিধা ও ন্যায় বিচার কম পাবে যা অত্যন্ত স্পষ্ট। সুতরাং হযরত উসমান রাযি. এর উপর স্বজন-প্রীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এটা শুধু বক্র দিল ও ট্যারা চোখ সম্পন্ন লোকদের স্বার্থবাদী অপতৎপরতার বহিঃপ্রকাশ মাত্র।


          *ষড়যন্ত্রের দ্বিতীয় পর্ব:* 


      সাবায়ীদের চাপের মুখে হযরত আলীর রাযি. খিলাফতের দায়িত্বভার গ্রহণ সাবায়ী ষড়যন্ত্রের এ পর্বকে মুসলমানদের পরস্পরে চিরস্থায়ী অনৈক্য সৃষ্টির অধ্যায় বলা চলেঃ


      আব্দুল্লাহ বিন সাবার মুনাফিক দল কর্তৃক খলীফা হযরত উসমানের রাযি. শাহাদাতের পর মুসলিম জাহানের প্রথম করণীয় ছিল সর্বসম্মতিক্রমে একজন খলীফা মনোনীত করে ইসলামী খিলাফতের ভিত্তিতে দেশ পরিচালনা করা এবং মুসলমানদের ঐক্যকে সুসংহত রাখা ও শরয়ী বিধান মুতাবিক হযরত উসমানের রাযি. হত্যাকারী ও বিদ্রোহীদের বিচার করা। কিন্তু সেসব যদি বাস্তবায়িত হয়ে যায় তাহলে আব্দুল্লাহ বিন সাবা ইসলামী খিলাফত ব্যবস্থা ধ্বংসের যে নীল নকশা প্রণয়ন করেছিল শুধু যে তা বিধ্বংস হয়ে তাদের চেষ্টা ব্যর্থ হবে তা ই নয়, বরং তখন তার ও তার দলের ভয়াবহ পরিণামের সম্মুখীন হতে হবে। তাই হযরত উসমান রাযি. কে হত্যা করার পর তার সর্বপ্রথম তৎপরতা ছিল ইসলামের উন্নতির চালিকা শক্তি উম্মতের সর্বসম্মত খিলাফত ব্যবস্থা যেন আর দ্বিতীয়বার প্রতিষ্ঠা না হতে পারে। এই প্রচেষ্টার অংশ হিসেবে সাবায়ী দলের লোকেরা মুসলিম উম্মাহর সর্ব সম্মতিক্রমে একজনকে খলীফা বানিয়ে তার নেতৃত্বে সকলের একতাবদ্ধ হওয়ার প্রচেষ্টাকে ঠেকিয়ে রাখার লক্ষ্যে তারা হজ্জের মওসুমে অধিকাংশ সাহাবী রাযি. ও শান্তিপ্রিয় জনগণশূণ্য দারুল খিলাফত মদীনায় যে পরিস্থিতির সুযোগ নিয়ে হযরত উসমান রাযি. কে শহীদ করেছিল সেই পরিস্থিতিতে নিজেরাই গোটা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে হযরত আলী রাযি. কে খলীফা পদপ্রার্থী হতে বাধ্য করে।


       হযরত আলী রাযি. বিশিষ্ট সাহাবী হযরত ত্বালহা রাযি. ও যুবাইর রাযি. এর নিকট খিলাফতের দায়িত্ব গ্রহণের আবেদন জানিয়ে ব্যর্থ হয়ে সাহাবা শূন্য মদীনায় যে স্বল্প সংখ্যক বিশিষ্ট সাহাবা রাযি. বিদ্যমান ছিলেন তাদের পরামর্শে ও বিধ্বস্ত খিলাফত পুনরুদ্ধারের শেষ আশায় এই গুরুদায়িত্ব কাঁধে নিতে বাধ্য হয়ে সম্মতি প্রদান করেন। এর পূর্বে সাবায়ীরা মদীনাবাসীকে খলীফা নির্বাচনের জন্য তিন দিনের সময় সীমা বেঁধে দিয়েছিল। এ সময়ের মধ্যে কাউকে খলীফা বানাতে ব্যর্থ হলে সকলকে হত্যার হুমকি পর্যন্ত তারা দিয়েছিল। ঘটনা পরস্পরার এক পর্যায়ে তারাই হযরত আলীর রাযি. নাম প্রস্তাব করে। অতঃপর উল্লেখিত পন্থায় কতিপয় বিশিষ্ট সাহাবীর রাযি. পরামর্শে হযরত আলী রাযি. খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন।


      হযরত আলীর রাযি. খলীফা হওয়ার পিছনে মূলতঃ সাবায়ীদের ভূমিকা থাকলেও তাঁর পক্ষে মদীনার একাধিক বিশিষ্ট সাহাবার রাযি. সমর্থনও ছিল। তাছাড়া বাস্তবিক পক্ষেও তখন হযরত আলী রাযি. খলীফা হওয়ার জন্য সর্বদিক দিয়ে যোগ্য ছিলেন। যার প্রমাণ হযরত উসমান রাযি. কে খলীফা মনোনীত করার সময় সমগ্র মুসলিম বিশ্বের রায় দু’ব্যক্তির ব্যাপারে সীমাবদ্ধ ছিল। অধিকাংশ গোত্র ও লোকের হযরত উসমানের পক্ষে রায় দিয়েছিলেন। অবশিষ্টরা হযরত আলীর রাযি. পক্ষে মতামত ব্যক্ত করেছিলেন। এ দু’জন ব্যতীত অন্য কারো ব্যাপারে প্রস্তাব আসেনি। যে কারণে হযরত আলী রাযি. বিরোধী অন্যান্য সাহাবীগণ রাযি. কাউকে হযরত আলীর রাযি. বিরুদ্ধে পাল্টা খলীফা মনোনীত করেন নি। বরং তারা শুধু সাবায়ীদের ব্যাপারে বিশেষ আপত্তির কারণে হযরত আলীর রাযি. হাতে বাইয়াত হতে অস্বীকার করেছিলেন, এসকল কারণে অর্থাৎ মদীনায় অবস্থিত বিশিষ্ট সাহাবায়ে কিরামের সমর্থন, ও স্বীয় যোগ্যতা বলে হযরত আলীর খলীফা মনোনীত হওয়া শুদ্ধ ছিল এবং তিনি ‘খলীফায়ে বরহক’ ছিলেন। এ ব্যাপারে উম্মতের মধ্যে কোন দ্বিমত নেই।


      হযরত আলীর রাযি. উল্লেখিত পন্থায় খলীফা মনোনীত হওয়ার পর মদীনায় অবস্থিত যে সকল সাহাবী রাযি. তাঁর হাতে উল্লেখিত আপত্তির কারণে বাই’আত হতে অস্বীকার করেন, তাদের মধ্যে কতেককে বিশেষতঃ হযরত ত্বালহা ও যুবাইরের রাযি. ন্যায় বিশিষ্ট দুই সাহাবীকেও রাযি. সাবায়ীরা ঘাড়ের উপর তরবারী ধরে হযরত আলীর রাযি. হাতে বাই’আত হতে বাধ্য করে। খিলাফতের শূন্য পদে তাৎক্ষণিকভাবে একজনকে খলীফা বানানোতে তাদের উদ্দেশ্যে ছিল নিজেদের ইসলামী খিলাফত ব্যবস্থা ধ্বংসের সুদূরপ্রসারী ষড়যন্ত্র হতে মুসলমানদের দৃষ্টি আড়াল করে রাখা, জনগণের রোষানল থেকে আত্মরক্ষা করা এবং খিলাফত ব্যবস্থায় জবরদস্তি নিজেদের সম্পৃক্ত করে নিজেরা ক্ষমতার অংশীদার হয়ে ধীরে ধীরে মনোনয়নে বিভেদ সৃষ্টি‌ করে ধাপে ধাপে খিলাফত ব্যবস্থাকে চিরতরে বিনষ্ট করে দেয়া। হযরত আলীর রাযি. মত গ্রহণযোগ্য ব্যক্তিত্বকে খলীফা মনোনীত না করলে তাদের এ সকল উদ্দেশ্যে অর্জিত হতো না বরং তখন মুসলমানরা সম্মিলিতভাবে কাউকে খলীফা বানিয়ে তাঁর নেতৃত্বে খলীফা হযরত উসমানের রাযি. হত্যাকারী সাবায়ীদের সমূলে ধ্বংস করে দিতে পারতো। এ জন্য হযরত উসমান রাযি. কে শহীদ করার পর সাবায়ীদের সকল ষড়যন্ত্র মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করে তা বাড়ানো ও জিইয়ে রাখার লক্ষ্যে প্রণীত হয়। সে লক্ষ্যে তারা হযরত আলী রাযি. কে খলীফা মনোনয়ন ও বিরোধীদেরকে জোর পূর্বক তাঁর হাতে বাই’আত করার উল্লেখিত পন্থা অনুসরণ করে।


      মদীনার বিশিষ্ট সাহাবীগণের রাযি. সমর্থন ও স্বীয় যোগ্যতার কারণে হযরত আলী রাযি. খলীফায়ে বরহক হলেও তার মনোনয়নে হযরত উসমানের রাযি. হত্যাকারী সাবায়ী চক্রের হাত থাকা ও বিরোধীদেরকে সাবায়ী দল কর্তৃক জোর পূর্বক বাই’আত হতে বাধ্য করা এবং খিলাফতের গুরুত্বপূর্ণ পদে সাবায়ীদের জবরদস্তিমূলক কর্তৃত্ব প্রতিষ্ঠিত করার দরুন বিপরীত মত সৃষ্টির সুযোগ করে দেয়। যে কারণে আশারায়ে মুবাশশারাহ তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে একই মজলিসে এই দুনিয়ায় জীবিত থেকে বেহেশতের শুভ সংবাদ লাভকারী দশজন সাহাবীর রাযি. অন্যতম দু’জন হযরত ত্বালহা ও হযরত যুবাইর রাযি. জোরপূর্বক হযরত আলীর রাযি. হাতে বাই’আত করেও তা প্রত্যাহার করে নেন এবং হযরত আয়িশা রাযি. ও হযরত মুআবিয়া রাযি.এবং উম্মুল মুমিনীনসহ বিশিষ্ট অনেক সাহাবীই রাযি. হযরত আলী রাযি. হাতে বাই’আত না হয়ে হযরত উসমানের রাযি. হত্যাকারী সাবায়ীদের হযরত আলী রাযি. কর্তৃক বিচারের দাবীতে বিরোধী শিবিরে অবস্থান গ্রহণ করেন।


 *বিঃদ্রঃ* 


       *ভ্রান্তি নিরসনঃ* আর্টিকেল এর মধ্যে সাহাবী ও সাবায়ী শব্দ দুটি বহু জায়গায় ব্যবহৃত হয়েছে। তাই সাধারণ পাঠকদের মাঝে যাতে এ সম্পর্কে কোন বিভ্রান্তি সৃষ্টি না হয় সেজন্য শব্দ দু’টির সংজ্ঞা নিম্নে প্রদত্ত হলঃ


    *সাহাবী:* যে সকল মহান ব্যক্তি ঈমান থাকা অবস্থায় রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দর্শন লাভে ধন্য হয়েছেন এবং ঈমান থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। 


    *সাবায়ী:* কুখ্যাত ইয়াহুদী আব্দুল্লাহ বিন সাবা’র অনুসারীদেরকে বলা হয় সাবায়ী।


   _*📋নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_


[12/09, 9:40 AM] نور:


 *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


 *====== প্রথম অধ্যায়,পর্ব -১৪ ======*


*সফলতার পথে সাবায়ী ষড়যন্ত্র* 


      এদিকে হযরত আলী রাযি. খলীফা মনোনীত হওয়ার পর সাবায়ী দল কর্তৃক সৃষ্ট গোলযোগপূর্ণ ও বিশৃঙ্খল মুহূর্তে তার চতুর্দিকে সাবায়ীদের শক্ত আধিপত্য ও ক্ষমতা নিয়ন্ত্রণমূলক অবস্থান এবং এরই সঙ্গে হযরত আলীর রাযি. সমর্থন ও ক্ষমতার প্রভাবে সাবায়ী চক্রের দৃঢ় অবস্থান ও প্রভাব কিছুতেই খতম করতে না পারার দরুন হযরত আলী রাযি. বিরোধী শিবিরে অবস্থান গ্রহণকারী সাহাবীগণের রাযি. সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলছিল।


      আর এর মাধ্যমে মুসলমানদের ঐক্যকে চূর্ণ করে তাদেরকে দুই শিবিরে বিভক্ত করার ষড়যন্ত্র সফলতার দিকে এগুচ্ছিল। এক দিকে হযরত আয়িশা, তালহা, যুবাইর, মুআবিয়া প্রমুখ সাহাবা রাযি. ও তাদের অনুসারীগণ হযরত আলীর রাযি. প্রতি তাদের দাবী ছিল আপনি খলীফা নির্বাচিত হওয়ার পর আপনার প্রথম কর্তব্য হচ্ছে হযরত উসমানের রাযি. হত্যার বদলা নেয়া। অপর দিকে হযরত আলী রাযি. ও তাঁর সমর্থকগণের বক্তব্য ছিল যেহেতু আমরা পরিস্থিতির শিকার হয়ে সাবায়ীদের দৃঢ় অবস্থান ও প্রভাব সীমিত শক্তি দ্বারা খতম করতে পারছি না তাই আপনারাও এগিয়ে আসুন এবং নির্বাচিত খলীফার হাতে বাই’আত করে তার হাত কে শক্তিশালী করুন এবং খিলাফতের ভিত্তি মজবুত করুন। অতঃপর তিনি অবশ্যই তাদের (সাবায়ী) বিচার করবেন। হযরত উসমানের রাযি. রক্ত তিনি কিছুতেই বৃথা যেতে দিতে পারেন না।


      হযরত আলী রাযি. এ বক্তব্য জনসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। অনেকে হযরত আলীর রাযি. সাথে এ ব্যাপারে ঐক্যমত পোষণ করলেও অন্যরা এটাকে হযরত উসমানের রাযি. হত্যার বদলা নেয়া হতে তাঁর পাশ কাটানোর চেষ্টা বলে অভিহিত করলো। আর সাবায়ীরা হযরত আলীর রাযি. উল্লেখিত বক্তব্য শ্রবণে চিন্তা করলো যে যদি তিনি প্রতিকুল পরিস্থিতি কাটিয়ে উঠে সামান্য নিঃশ্বাস নেয়ার সুযোগ পান, তাহলে আমাদের আর রক্ষা নেই। অতএব আমদের এরূপ পরিস্থিতি সৃষ্টির বিরুদ্ধে সর্বদা প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে হবে।


      এদিকে হযরত মুআবিয়া রাযি. তাঁর শাসিত ‘শাম প্রদেশে’ হযরত উসমানের রাযি. হত্যাকারীদের বদলা নেয়ার পক্ষে জনমত গঠনে ব্যস্ত থাকায় হযরত আলী রাযি. তাঁর প্রতি বাইআতের আহ্বান জানিয়ে পত্র প্রেরণ করেন। হযরত মুআবিয়ার রাযি. পক্ষ হতে সন্তোষজনক উত্তর না পাওয়ার হযরত আলী রাযি. বুঝে নিলেন যে, ব্যাপারটি এত সহজে সমাধান হবার নয়। অতএব, তিনি হযরত মুআবিয়ার রাযি. বিরুদ্ধে শাম (সিরিয়া) অভিযানের প্রস্তুতি গ্রহণ করেন।


      অপরদিকে হযরত আয়িশা রাযি. মক্কা হতে হজ্জ পালন করে মদীনা ফিরার সময় পথিমধ্যে সাবায়ী দল কর্তৃক হযরত উসমানের রাযি. শাহাদাত ও মদীনা দখলের সংবাদ শ্রবণ পূর্বক মক্কা প্রত্যাবর্তন করে সাবায়ীদের বিচার ও মদীনাকে তাদের দখলমুক্ত করার পক্ষ জনমত গঠন করতে থাকেন। হযরত ত্বালহা ও যুবাইর রাযি. সহ আরো অনেকেই মদীনা থেকে মক্কায় এসে তাঁর সঙ্গে যোগ দেন। তাঁদের পরামর্শে হযরত আয়িশা রাযি. হযরত আলীর রাযি. উপর চাপ প্রয়োগের লক্ষ্যে, অর্থ ও সামরিক শক্তি অর্জনের জন্য সমমনা লোকদের সাথে বসরার উদ্দেশ্যে রওয়ানা হন।


      হযরত আয়িশা রাযি. কর্তৃক বসরা অভিযানের সংবাদ শুনে তথায় হযরত আলী রাযি. কর্তৃক নিযুক্ত গভর্নর উসমান বিন হানিফ এ অভিযান প্রতিহত করার প্রস্তুতি গ্রহণ করেন। অতঃপর হযরত আয়িশা রাযি. সদলবলে বসরা আগমনের পর উভয় পক্ষ যুদ্ধ এড়িয়ে সন্ধির পথ বের করতে মনোনিবেশ করেন। কিন্তু বসরায় নিযুক্ত আব্দুল্লাহ বিন সাবার এজেন্ট হাকিম বিন জাবাল হঠাৎ করে তার দল নিয়ে হযরত আয়িশার রাযি. বাহিনীর উপর আক্রমণ করে বসে। কিন্তু হযরত আয়িশা রাযি. তাঁর বাহিনীকে যুদ্ধ এড়িয়ে শুধু প্রতিরোধের নির্দেশ দেন।


      কিন্তু ধীরে ধীরে এ যুদ্ধ ব্যাপক আকার ধারণ করে। সে মুহূর্তে উসমান বিন হানিফ হাকিম বিন জাবালার পক্ষ অবলম্বন করেন। অবশেষে উসমান বিন হানিফ পরাজিত হয় এবং বসরা শহর হযরত আয়িশার রাযি. নিয়ন্ত্রণে চলে যায়। বসরা দখলের পর হযরত উসমানের রাযি. বিরুদ্ধে যে সকল বসরাবাসী বিদ্রোহে অংশ নিয়েছিল হযরত ত্বালহা ও যুবাইরের রাযি. নির্দেশে তাদের অনেককেই গ্রেফতার করে হত্যা করা হয়। আর কিছু লোক পলায়ন করে আত্মরক্ষা করে।


      হযরত আয়িশার রাযি. বসরা অভিযান ও তথায় তাঁর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সংবাদ শুনে হযরত আলী রাযি. সিরিয়া অভিযান স্থগিত রেখে ইরাক তথা বসরার উদ্দেশ্যে রওয়ানা হন। ‘যী-ক্বার’ নামক স্থানে হযরত আলী রাযি. বসরার নিকট শিবির স্থাপন করেন।


      সন্ধি প্রচেষ্টাঃ হযরত আলী রাযি. আলোচনার মাধ্যমে মতবিরোধ নিষ্পত্তির আশায় ক্বা‘ ক্কা‘ বিন আমরকে বসরায় পাঠালেন। ক্কা‘ ক্কা‘ একজন বিচক্ষণ ও বাকপটু ব্যক্তি ছিলেন। তিনি হযরত আয়িশা, ত্বালহা ও যুবাইরের রাযি. দরবারে এসে আরয করলেন আপনারা যে এত কষ্ট করে এখানে এসেছেন, এতে আপনাদের উদ্দেশ্য ও নেক নিয়ত কি? হযরত আয়িশা রাযি. ও তাঁর সঙ্গীরা উত্তর দিলেন আমাদের উদ্দেশ্যে মুসলমানদের ঐক্যে যে ফাটলের সৃষ্টি হয়েছে তা নিরসন করা ও কুরআনের আদেশ বাস্তবায়িত করা।


      ক্বা‘ ক্বা‘ বললেন- তাহলে এ লক্ষ্য অর্জনে আপনারা কি পন্থা নির্ধারণ করেছেন ? তারা উত্তর দিলেন- ‘হযরত উসমানের রাযি. হত্যাকারীদেরকে হত্যা করতে হবে। কেননা তাঁর হত্যার কিসাস (হত্যার বদলে হত্যাকারীকে হত্যা করা) না নেয়া হলে কুরআনের বিরুদ্ধাচরণ করা হবে।


      ক্বা‘ ক্বা‘ বললেন- হযরত উসমানের রাযি. হত্যার কিসাসের দাবী তো যুক্তিযুক্ত এবং তাতে আমাদের কারো দ্বিমত নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত খিলাফতের ভিত্তি সুদৃঢ় না হবে এবং রাজ্যে শান্তি-শৃঙ্খলা ফিরে না ‘আসবে ততক্ষণ তো এ দায়িত্ব পালন করা সম্ভবপর নয়। দেখুন আপনারা বসরার বিদ্রোহীদের নিকট হতে কিসাস নিয়েছেন কিন্তু হারকুম বিন যাহীরকে শায়েস্তা করতে পারেননি বরং তাকে হত্যার করতে চাইলে তার পক্ষে ছয় হাজার মানুষ দাড়িয়ে গেল অবশেষে আপনারা তাকে ছেড়ে দিতে বাধ্য হন। তাহলে আপনারা যখন পরিস্থিতির কথা বিবেচনা করে হযরত উসমানের রাযি. হত্যাকরীদের মধ্য হতে একজনকে আপাততঃ ছেড়ে দিতে পারলেন তাহলে হযরত আলী রাযি. যদি সকলের বিচার সাময়িকভাবে স্থগিত রাখেন তাহলে তার অন্যায় কোথায়? অতএব, এই অস্থিরতা ও বিশৃঙ্খলার সমাধান এভাবেই হতে পারে যে, আপনারা সকলে আমীরুল মুমিনীন হযরত আলীর রাযি. পতাকাতলে সমবেত হয়ে বিদ্রোহীদের বিচারের জন্য তাঁর হাতকে শক্তিশালী করবেন এবং নিজেদেরকে ও আমাদেরকে এমন বিপদে নিক্ষেপ করা হতে বিরত থাকবেন যার পরিণতিতে আমরা উভয়ই ধ্বংস হয়ে যাব। কোন একক ব্যক্তি বা দলের নয় বরং তা সমগ্র জাতির ঐক্য ভাঙনের কারণ হবে। আমি আশা করি আপনারা যুদ্ধ বিগ্রহের চেয়ে শান্তিপূর্ণ সমাধানকেই অগ্রাধিকার দিবেন।


      ক্বা‘ক্বা‘র এ যুক্তিপূর্ণ উপস্থাপনায় হযরত আয়িশা রাযি. ও তাঁর দুই অনুসারী হযরত ত্বালহা ও যুবাইর রাযি. অত্যন্ত প্রভাবান্বিত হলেন এবং তাঁরা বললেন যে, আপনার এ ফর্মুলা তো অত্যন্ত যুক্তিপূর্ণ। কিন্তু হযরত আলীর রাযি. ও কি এই মত? যদি তাঁরও এই মত হয়ে থাকে, আর তিনি হযরত উসমানের রাযি. হত্যাকরীদের বিচারে প্রস্তুত থাকেন, তাহলে অতি সহজেই এ সংকট নিরসন হতে পারে।


      ক্বা’ক্বা’ ফিরে এসে হযরত আলীকে রাযি. উপরোক্ত আলোচনার বিবরণ শুনালে হযরত আলী রাযি. অত্যন্ত খুশী ও আশান্বিত হয়ে উঠলেন । ক্বা‘ক্বা‘র সঙ্গে হযরত ত্বালহা ও হযরত যুবাইরের রাযি. কিছু অনুসারীও হযরত আলীর রাযি. নিকট তার প্রকৃত মনোভাব জানার জন্য ‘আসল। কেননা তাদের নিকট সাবায়ীরা এই অপপ্রচার চালাচ্ছিল যে, হযরত আলী রাযি. বসরা বিজয় করে তথাকার যুবকদের হত্যা করবেন আর শিশু ও নারীদের গোলাম-বাঁদী বানিয়ে নিবেন।


      হযরত আলী রাযি. তাদেরকে একান্তে নিয়ে এ সকল মিথ্যা অপপ্রচারে কান না দেয়ার পরামর্শ দেন এবং তার পক্ষ হতে এরূপ আচরণ না হওয়ার নিশ্চয়তা প্রদান করেন। তারা হযরত আলীর রাযি. বাহিনীকে শান্তির প্রত্যাশী ও যুদ্ধ পরিহারে আগ্রহীই দেখতে পেল। দীন ও ইসলামী উম্মাহর স্বার্থে উভয় পক্ষের এই ইখলাস ও নমনীয়তায় যে আন্তরিক পরিবেশ সৃষ্টি হয় তাতে মুসলমানদের পারস্পরিক দ্বন্দ্ব ও গৃহযুদ্ধের আশংকা দূরীভূত হয়ে ‘আসছিল আর এরূপ আশার আলো দেখা যাচ্ছিল যে, মুসলমানদের উভয় পক্ষ পারস্পরিক আলোচনার মাধ্যমে সাবায়ীদের সৃষ্ট দ্বন্দ্ব কলহকে ভুলে গিয়ে অচিরেই চূড়ান্ত ঐক্যের ঘোষণা দিবেন এবং উভয় পক্ষ হযরত আলীর রাযি. খিলাফতের পতাকাতলে একতাবদ্ধ হয়ে খিলাফতের ভিত্তিকে দৃঢ় করে খিলাফত ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রকারী ও হযরত উসমানের রাযি. হত্যাকারী সাবায়ী চক্রকে সমূলে উৎখাত করে তাদের সকল ষড়যন্ত্রের বিষদাঁত গুঁড়িয়ে দিবেন এবং তাদেরকে চরম শাস্তি প্রদান করবেন।


      অতএব, উভয় পক্ষের এই ঐক্য ইসলাম ও ইসলামের উন্নতির মূল ভিত্তি ইসলামী খিলাফত ব্যবস্থা ও মুসলমানদের জন্য মঙ্গলজনক হলেও আব্দুল্লাহ বিন সাবা ও তার দলের জন্য তা ছিল মৃত্যু ঘণ্টা । তাই তারা এতে নিজেদের প্রমাদ গুনলো এবং যে কোন মূল্যে মুসলমানদের এ ঐক্য প্রয়াস ব্যর্থ করার হীন ষড়যন্ত্রে মত্ত্ব হল। যার বিস্তারিত বিবরণ নিম্নে উদ্বৃত্ত হচ্ছে।


   _*📋নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_


[13/09, 6:09 AM] نور:


 *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


 *====== প্রথম অধ্যায়,পর্ব -১৫ ======*


 *সাবায়ীদের বিরুদ্ধে হযরত আলী রাযি. এর দ্ব্যর্থহীন ভাষণ ও এর প্রতিক্রিয়াঃ* 


      হযরত আলী রাযি. শান্তি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য বসরা গমনের প্রস্তুতি নিলেন। রওয়ানা হওয়ার পূর্বে সমবেত জনতার উদ্দেশ্যে তিনি একটি ভাষণ দিলেন। ভাষণে তিনি জাহিলিয়াতের অন্ধকার ও ইসলামের আলোর কথা উল্লেখ করেন। অতঃপর মুসলমনাদেরকে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের যে মহান নিয়ামত দান করা হয়েছিল, তা উল্লেখপূর্বক বর্তমান অনৈক্য ও বিশৃঙ্খলার উপর দুঃখ প্রকাশ করেন এবং এর জন্য ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্রকেই দায়ী করে বলেন- “যারা মুসলমানদের উন্নতি ও প্রতিপত্তি সহ্য করতে পারে না এবং মুসলমানদের বিশ্বব্যাপী রাজত্ব বিস্তারে ঈর্ষান্বিত হয়ে তাদের অধঃপতন কামনা করে বর্তমানের এ সৃষ্ট পরিস্থিতি তাদেরই ষড়যন্ত্রের পরিণতি।”


      অতঃপর তিনি বললেন- আগামীকাল আমরা বসরায় যাব। কিন্তু আমাদের এই সফর যুদ্ধের উদ্দেশ্যে নয় বরং শান্তি ও একতার জন্য। অতএব যারা হযরত উসমানের রাযি. হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল তাদের কেউ যেন আমাদের সঙ্গে না যায়।


      হযরত আলীর রাযি. স্পষ্ট ও দ্ব্যর্থহীন এ ভাষণ শ্রবণ করতঃ সাবায়ীদের পয়ের নীচ হতে মাটি সরে গেল। তাই যে কোন মূল্যে এই ঐক্য প্রচেষ্টাকে নস্যাৎ করার লক্ষ্যে মরণ কামড় হানার পায়তারায় আব্দুল্লাহ বিন সাবা তার ঘনিষ্ঠ সাঙ্গ পাঙ্গদের নিয়ে এক গোপন বৈঠকে বসল। বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতঃ তারা মতামত ব্যক্ত করল যে যদি আলী রাযি. ও ত্বালহা-যুবাইরের রাযি. মাঝে ঐক্য সম্পাদিত হয়ে যায় তাহলে তা আমাদের রক্তের উপর দিয়ে সম্পাদিত হবে যা আমাদের এতদিনের সকল প্রচেষ্টা নস্যাৎ করে দিবে। অতএব যে কোন মূল্যে এ সন্ধি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে হবে।


      পরের দিন সকালে হযরত আলী রাযি. স্বীয় বাহিনীসহ বসরার উদ্দেশ্যে রওয়ানা করলেন। অপরপক্ষে হযরত ত্বালহা-যুবাইর রাযি. ও তাদের বাহিনী নিয়ে বসর হতে বেরিয়ে ‘আসলেন। উভয় দর তিন দিন পর্যন্ত মুখোমুখি অবস্থান করল। উভয়পক্ষের মাঝে আলোচনা চলতে থাকল। অবশেষে হযরত আলী রাযি. হযরত ত্বালহা ও যুবাইর রাযি. নিকট প্রস্তাব পাঠালেন যে, ক্বা‘ক্বা‘র সঙ্গে এর পূর্বে যে কথা হয়েছিল তাতে যদি আপনারা একমত থাকেন তাহলে আর সময় ক্ষেপণ না করে চূড়ান্ত ফয়সালা হয়ে যাওয়া উচিৎ। তাঁরা উত্তর দিলেন আমরা নিঃসন্দেহে সে কথার উপর অটল আছি। অতঃপর এ পক্ষ থেকে এই দু’জন ও অপরপক্ষ হতে হযরত আলী রাযি. নিজ ঘোড়ায় আরোহণ করে বের হলেন এবং অপরের সঙ্গে লেগে গেল। অতঃপর দীর্ঘক্ষণ ধরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই তিন নেতার সরাসরি বৈঠক ও আন্তরিক আলোচনা হল। আলোচনায় উভয়পক্ষেই অতীতের বিভিন্ন স্মৃতি চারণ করলেন। এ বৈঠকের পর সন্ধিচুক্তি চূড়ান্ত হওয়ার ব্যাপারে আর কোন সন্দেহ ও আশংকা রইল না।


   _*📋নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_

4. *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস*

 *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


 *====== প্রথম অধ্যায়,পর্ব -৪ ======*


*তাবুক যুদ্ধে মুনাফিকদের কার্যাবলী* 


    *দৃষ্টান্ত-৪:* *তাবুক যুদ্ধে ও যুদ্ধের পূর্বাপর অবস্থায় মুনাফিকদের জঘন্য কার্যাবলীঃ* 


      এক দিকে প্রচণ্ড গরম, অপর দিকে মৌসুমের ফসল -খেজুর কাটার সময় অতি সন্নিকটে, এমনি প্রতিকুল মুহূর্তে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ রাযি. রোমীয় সৈন্যবাহিনীর বিরুদ্ধে তাবুক যুদ্ধের দীর্ঘ সফরের প্রস্তুতি গ্রহণ করছিলেন, তখন মুনাফিকরা সাধারণ লোকদেরকে অত্যাধিক গরম দীর্ঘ সফরের কষ্ট ক্লেশ ও প্রতিপক্ষের প্রবল শক্তিশালী হওয়া ইত্যাদির ভয় দেখিয়ে যুদ্ধে না যাওয়ার ব্যাপারে প্ররোচিত করছিল। এ উদ্দেশ্যে তারা এক ইয়াহুদীর বাড়ীতে একত্রিত হয়ে শলা-পরামর্শও করল। সংবাদ পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত ইয়াহুদীর বাড়ী জ্বালিয়ে দেয়ার আদেশ দেন। মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই প্রথমে তার অনুসারী বিরাট দল নিয়ে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি দেখিয়েও রওয়ানা হওয়ার মূহুর্তে পিছু টান দেয়।


      তাবুক যুদ্ধে যাওয়ার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাযি. কে আহলে বাইতের দেখা শুনা করার জন্য মদীনায় রেখে গিয়ে ছিলেন। তখন মুনাফিকরা বলাবলি করতে লাগলো যে, আলীর রাযি. প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট তাই তাকে যুদ্ধে নিয়ে যাননি। শেরে খোদা হযরত আলী রাযি. একথা শুনে তক্ষুনি যুদ্ধ সাজে সজ্জিত হয়ে জরুফ নামক স্থানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনযিলে গিয়ে উপস্থিত হলেন এবং জিজ্ঞাসা করলেন যে, মুনাফিকরা এমন বলাবলি করছে। আপনি কি সত্যিই এজন্য আমাকে মদীনায় রেখে এসেছেন ? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- তারা মিথ্যা বলছে আমি আমার পরিবার পরিজনের জন্য তোমাকে আমার স্থলাভিষিক্ত করে এসেছি। হে আলী! তুমি কি আমার জন্য এরূপ হতে সন্তুষ্ট নও যেরূপ ছিলেন হযরত হারুন আ., হযরত মুসা আ. এর জন্য। অবশ্য আমার পর আর কোন নবী নেই। তখন হযরত আলী রাযি. মদীনায় ফিরে এলেন।


      তাবুক যুদ্ধে যাওয়ার সময় পথিমধ্যে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উট হারিয়ে গেলে এক মুনাফিক বলতে লাগলো মুহাম্মদ নবী হওয়ার দাবী করে এবং লোকদেরকে ‘আসমানের সংবাদ শোনায়। অথচ স্বীয় উটের সংবাদ তার জানা নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এক ব্যক্তি এরূপ বলছে আমি আল্লাহর শপথ করে বলছি আমার মাওলা আমাকে যা জানান তা ছাড়া আমার কিছুই জানা নেই। আর উটের সংবাদ আমাকে আল্লাহ তা’আলা জানিয়ে দিয়েছেন। উপত্যকার একটি ঘাটিতে গাছের সাথে তার দড়ি পেঁচিয়ে যাওয়ার সে আটকে রয়েছে কেউ গিয়ে নিয়ে এস।


      এক দল মুনাফিক পথিমধ্যে মুসলমানদের হীনবল করার উদ্দেশ্যে তাদের এই বলে ভয় দেখাচ্ছিল যে, তোমরা কি রোমীয় সৈন্যদের বীরদের আরব যোদ্ধাদের ন্যায় অপরিপক্ক ভেবেছ? মাথা দেখে নিও। সবাইকে রশি দিয়ে বেধে রেখে দেবে। তাদের মধ্যে হতে একজন মুনাফিক বলল তোমরা সাবধানে কথা বলো তোমাদের উপর না জানি একশ করে চাবুক মারার আদেশ হয় এবং আমাদের সম্পর্কে কুরআন নাযিল হয় যে তাতে আমাদের এই কথোপকথন প্রকাশ করে দেয়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মার রাযি. কে তাদের নিকট জিজ্ঞাসা করার জন্য পাঠালেন তারা সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে বলতে লাগলো যে, আমরা ঠাট্টা বশতঃ পরস্পর এরূপ বলছিলাম।


 *মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যার লোমহর্ষক ষড়যন্ত্রঃ* 


      তাবুক হতে প্রত্যাবর্তনের পর কতিপয় মুনাফিক গোপনে পরামর্শ করলো যে, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উঁচু সরু পথে আরোহণ করবেন, তখন ধাক্কা দিয়ে নীচে ফেলে তাকে হত্যা করা হবে। এ উদ্দেশ্যে উল্লেখিত ষড়যন্ত্রকারীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সঙ্গে চলতে লাগলো। ওহীর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এ ষড়যন্ত্র সম্পর্কে অবহিত হয়ে গিয়েছিলেন। অতঃপর তিনি পাহাড়ের সুরু রাস্তার নিকট পৌঁছে বললেন- যার ইচ্ছে হয় সে এই পর্বত উপত্যকার প্রশস্ত রাস্তা দিয়ে যেতে পারে- অথবা পাহাড়ের উপর সরুপথ দিয়ে যেতে পারে, এই বলে নিজে পাহাড়ের উপর সরু রাস্তা দিয়ে যেতে লাগলেন। ষড়যন্ত্রকারী দল মোক্ষম সুযোগ বুঝে রাত্রির অন্ধকারে মুখোশ পরিধান করে এই সরুপথ দিয়ে ‘আসতে লাগল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তখন ছিলেন শুধু হযরত হুযাইফা রাযি. ও হযরত আম্মার রাযি. হযরত হুযাইফা রাযি. পিছনে ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত সুরু পথে আরোহণ করলে পিছন হতে উল্লেখিত অভিশপ্ত দলের আগমনের আওয়াজ শোনা গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারায় তখন ক্রোধের লেলিহান শিখা জ্বলছিল। তিনি তাদেরকে পেছনে বিতাড়িত করার আদেশ করলেন। হযরত হুযাইফা রাযি. পিছন ফিরে তাদের উটের মুখে তীর নিক্ষেপ করলেন।

 

      যখন তারা হযরত হুযাইফার রাযি. সম্মুখে উপস্থিত হল তখন তারা ঘটনা জানাজানি হয়ে গেছে ভেবে তারা ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত গতিতে পিছনে ফিরে কাফেলার সাথে মিলিত হয়ে গেল। হযরত হুযাইফা রাযি. তাদের বিতাড়িত করে ফিরে এলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত উট চালানোর আদেশ করেন। অতঃপর সরু রাস্তা অতিক্রম করে উপত্যকা ঘুরে আসা কাফেলার অপেক্ষায় রইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযাইফা রাযি. কে জিজ্ঞাসা করলেন তুমি ঐ দলটিকে চিনেছ? তিনি আরজ করলেন সওয়ারী কার কার ছিল তা তো চিনেছি। কিন্তু আরোহণকারীদের চিনতে পারিনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন- তুমি তাদের উদ্দেশ্য বুঝেছ? তিনি আরজ করলেন, না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে পাহাড়ের উপর হতে ফেলে দিয়ে হত্যা করা। আর বললেন যে, ঘটনা এখন কারো নিকট প্রকাশ করো না। আল্লাহ তা’আলা আমাকে তাদের উদ্দেশ্য ও সকলের নাম জানিয়ে দিয়েছেন। ইনশাল্লাহ সকালে প্রকাশ করে দেবো।


      ইবনে ইসহাক রহ. বর্ণনা করেন যে, সকালে উঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উল্লেখ পূর্বক তাদের বক্তব্য তুলে ধরলেন। তাদের মধ্যে হতে ‘জুল্লাস’ নামক মুনাফিক বলেছিল- “আজকের রাতে আমরা মুহাম্মাদকে পাহাড়ের উপর হতে নিক্ষেপ করেই ছাড়ব। যদিও মুহাম্মদ ও তার সাহাবীরা রাযি. আমাদের চেয়ে উত্তম হোক না কেন। আমরা ছাগলের পাল আর তারা আমাদের চেয়ে উত্তম হোক না কেন। আমরা ছাগলের পাল আর তারা আমাদের রাখাল। আমরা তো নির্বোধ আর তারা বুঝি খুব বুদ্ধিমান।”


      আব্দুল্লাহ বিন উয়াইনা তার সঙ্গীদের বলেছিল- “আজকের রাতটি জাগ্রত থাকতে পারলে তোমরা চিরদিন শান্তিতে থাকতে পারবে। আজ তোমাদের শুধু একটিই কাজ এই ব্যক্তিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করে ফেল।” হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন- “আমি নিহত হলে তোমার কি লাভ হতো?” সে তখন কাকুতি-মিনতি শুরু করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দেন। মুররা বিন রাবী বলেছিল আমরা একটি মানুষকে (অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করতে পারলে সবাই পরিত্রাণ পেয়ে যাবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার জনের প্রত্যেকের কথোপকথন ও তাদের অন্তরের কুমতলব বলে দেন। হিসন বিন নামীরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তুমি এরূপ কেন করেছিলে ? সে উত্তর দিল আমার বিশ্বাস ছিল না যে আপনি এই ষড়যন্ত্র অবগত হবেন। এখন বুঝতে পারছি যে, আপনি সত্যিই আল্লাহর নবী। এত দিন আমি আন্তরিকভাবে মুসলমান ছিলাম না। এখন অন্তর হতে ঈমান এনেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাউকে হত্যার আদেশ করেননি। কারণ দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কোন ব্যাপারে কখনো কারো নিকট হতে কোনরূপ প্রতিশোধ গ্রহণ করেননি।

তাছাড়া কাফিরদের নিকট মুসলমান বলে পরিচিত মুনাফিকদের হত্যা না করার কতগুলো রাজনৈতিক কারণও ছিল। যথাঃ


   *১.* যুদ্ধ ক্ষেত্রে মুসলমানদের দল ভারী দেখিয়ে কাফিরদের ভীতি প্রদর্শন করা। 


   *২.* শত্রুরা যাতে এই বলে বদনাম রটাতে না পারে যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় লোকদেরকে হত্যা করে।


   *৩.* তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় মুনাফিকরা বিভিন্ন ষড়যন্ত্র করলেও তাতে ইসলামের তেমন ক্ষতি করতে পারত না। কেননা তাদের সব ষড়যন্ত্রই আল্লাহ তা’আলা ওহীর মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবগত করে দিতেন। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় মুনাফিকদের হত্যা করা হতো না।


      এরূপ আরো কতগুলো দীনী ও রাজনৈতিক বিশেষ হিকমতের কারণে তাদের সম্পূর্ণ পরিচয় জানা থাকা স্বত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাহ্যিক ঈমানের উপর ভিত্তি করেই কিছু বলতেন না বরং তাদের সাথে মুসলমানদের মত আচরণ করতেন। দলীয় প্রমাণাদি দিয়ে তাদেরকে সত্য বুঝাতে চেষ্টা করতেন। তবে তাদের সাথে এতটা আন্তরিকতা প্রদর্শন করতেন না, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বভাব ছিল। বরং কিছুটা কর্কশ ও বিমাতা সুলভ আচরণই করতেন এবং কোন কোন ক্ষেত্রে তাদের শাসাতেন। কোন ধরনের পরামর্শ সভায় তাদের উপস্থিতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অত্যন্ত অপ্রিয় ছিল।


   _*📋নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

3. ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস*

 *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


 *====== প্রথম অধ্যায়,পর্ব -৩ ======*


*আয়িশা রাযি.-এর প্রতি মিথ্যা অপবাদ* 


      *দৃষ্টান্ত-৩-* নবী পত্মী হযরত আয়িশা রাযি.-এর প্রতি মিথ্যা অপবাদের ঘটনাঃ


      বনু মুস্তালিক যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সফর সঙ্গিনী ছিলেন হযরত আয়িশা রাযি.। যুদ্ধ সমাপ্তির পর মদীনা প্রত্যাবর্তনকালে এক মনযিলে কাফেলা অবস্থান করার পর শেষ রাতে প্রস্থানের ঘোষণা করা হলো যে, কাফেলা কিছুক্ষণের মধ্যে এখান থেকে রওয়ানা হয়ে যাবে। তাই সবাই যেন নিজ নিজ প্রয়োজন সেরে প্রস্তুত হয়ে যায়। হযরত আয়িশা রাযি. ইস্তিঞ্জা (প্রাকৃতিক কার্জ) সম্পাদনের প্রয়োজনে জঙ্গলের দিকে চলে গেলেন। সেখানে ঘটনাক্রমে তার গলার হার ছিঁড়ে হারিয়ে গেল, সেখানে তিনি তা তালাশ করতে লাগলেন। এতে বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেল। ইতিমধ্যে কাফেলা রওয়ানা হয়ে গেল। মনযিলে এসে কাফেলাকে না দেখে তিনি সেখানে কাপড় দ্বারা শরীর আবৃত করে বসে পড়লেন এবং সেখানে কিছুক্ষণের মধ্যে নিদ্রার কোলে ঢলে পড়লেন। সময় ছিল শেষরাত্রি, হযরত আয়িশা রাযি. ছুটাছুটি না করে তাঁকে খুঁজে বের করার সুবিধার্থে পূর্বের স্থানেই অপেক্ষা করতে লাগলেন।


      এদিকে সাফওয়ান বিন মুআত্তাল রাযি. কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব থেকেই কাফেলার পশ্চাতে থেকে কাফেলা রওয়ানা হয়ে যাওয়ার পর ভুলবশতঃ কোন কিছু ফেলে গেলে বা রেখে গেলে তা কুড়িয়ে আনার দায়িত্বে নিয়োজিত করে রেখেছিলেন। সে মতে তিনি পূর্বের মনজিল হতে সকাল নাগাদ উল্লেখিত মনজিলে এসে পৌঁছলেন। তখন পর্যন্ত প্রভাতরশ্মি ততটুকু উজ্জ্বল হয়ে উঠেনি। তিনি একজন মানুষকে নিদ্রামগ্ন দেখে কাছে এসে চিনতে পারলেন। তার মুখ থেকে বিচলিত কণ্ঠে “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” বেরিয়ে এল। তাঁর আওয়াজ শুনা মাত্র হযরত আয়িশা রাযি. জাগ্রত হয়ে চাদর মুড়ি দিয়ে বসে পড়লেন। অতঃপর হযরত সাফওয়ান রাযি. নিজের উট কাছে এনে বসিয়ে দিলে হযরত আয়িশা রাযি. তাতে সওয়ার হয়ে বসে যান। আর উক্ত সাহাবী রাযি. নিজে পায়ে হেটে হেটে উটের রশি ধরে আগে আগে চলতে লাগলেন। অবশেষে তিনি কাফেলার সাথে মিলিত হয়ে গেলেন।


      এ ঘটনাটি নিয়ে মুনাফিকরা এক তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিল। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক হওয়া ছাড়াও সে ছিল অত্যন্ত অসৎ চরিত্রের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ব্যক্তিগতভাবেও তার ছিল প্রচণ্ড আক্রোশ ও চরম বিদ্বেষ। তাই সে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণপ্রিয় স্ত্রী উম্মুল মুমিনীন হযরত আয়িশার রাযি. পবিত্র চরিত্রে কালিমা লেপন করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চরম লাঞ্ছনা ও মানসিক যাতনায় ফেলার চেষ্টা চালাল। এই হতভাগা ও তার সঙ্গীরা তখন হযরত আয়িশা রাযি. ও সাহাবী সাফওয়ানের রাযি. ব্যাপারে কুৎসা রটনা করতে লাগলো এবং এই মিথ্যা অপবাদের খুব প্রসার ঘটাতে লাগলো। যখন মানুষের মাঝে এই মুনাফিক রটিত অপবাদ চর্চা হতে লাগলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে খুবই দুঃখিত হলেন। হযরত আয়িশার রাযি. তো দুঃখের কোন অন্তই ছিল না। সাধারণ মুসলমানরাও এতে দারুণভাবে বেদনাহত হলেন। এক মাস পর্যন্ত এ অবস্থা চলতে থাকলো। অবশেষে আল্লাহ তা’আলা পবিত্র কুরআন মাজীদের সূরাহ নূরে ষোল আয়াত বিশিষ্ট দীর্ঘ দুই রুকু অবতীর্ণ করে তাতে হযরত আয়িশার রাযি. পবিত্রতা বর্ণনা ও অপবাদ রটনাকারীদের নিন্দাবাদ করেন। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবাদ রটনাকারীদের হতে সাক্ষ্য তলব করেন। তারা এই ভিত্তিহীন অপবাদের সাক্ষ্য কোথা থেকে আনবে ? ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরী‘আতের বিধান অনুযায়ী কোন মুসলমানের চরিত্রে মিথ্যা অপবাদ আরোপের শাস্তি সরূপ প্রত্যেকের উপর আশি দোররা করে হদ্দে কযফ প্রয়োগের নির্দেশ দেন।


   _*📋নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_

2. *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস*

 *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


 *====== প্রথম অধ্যায়,পর্ব -২ ======*


 *ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র* 


 *ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র ও রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভূমিকাঃ* 


      আমাদেরকে বিশেষভাবে স্মরণ রাখতে হবে যে, ইয়াহুদী, খৃষ্টান ও ইসলাম বিদ্বেষীদের সকল ষড়যন্ত্রের মুখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল ছেড়ে বসে থাকেননি এবং নীরবে নিশ্চুপ থেকে তা হজম করেও নেননি। বরং তাদের প্রতিটি ষড়যন্ত্রের বিরুদ্ধে যথাসময়ে কঠোর ও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তাদের সকল ষড়যন্ত্র ও কু-মতলবকে গুড়িয়ে দিয়েছেন এবং তাদেরকে শাস্তিও প্রদান করেছেন। তাই মুসলিম বিশ্বের বর্তমান বিপদ সংকুল মুহূর্তে আজ আমাদেরও উজ্জীবিত হতে হবে মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিহাদি প্রেরণায়। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতী পথ ধরে চলতে হবে ইয়াহুদী, খৃষ্টান, কাফির, নাস্তিক ও বেদীনের মুকাবিলায় । তাহলেই আমরা সক্ষম হবো ইয়াহুদী-খৃষ্টানচক্র ও ইসলাম বিদ্বেষীদের সকল ষড়যন্ত্রের ভিত উপড়ে ফেলতে।


      ইতিপূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ইয়াহুদী-খৃষ্টানদের ষড়যন্ত্রসমূহের কতিপয় দৃষ্টান্ত পেশ করা হয়েছে। এখন মুসলমানের ছদ্মবেশী মুনাফিকরূপী ইয়াহুদী ও খৃষ্টানরা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যে সব কূটকৌশল অবলম্বন করতো, তার কতিপয় দৃষ্টান্ত পেশ করা হচ্ছে।


      মুনাফিক হচ্ছে যারা বাহ্যতঃ ইসলাম গ্রহণ করেছিল কিন্তু আন্তরিকভাবে তারা মুমিন ছিল না। বরং তাদের অন্তর ছিল ইসলাম ও মুসলমানদের প্রতি হিংসা ও বিদ্বেষে পরিপূর্ণ। এরা মুসলমানদের বিভিন্ন ধরনের ক্ষতি করার পাশাপাশি কাফির ও শত্রুদের নিকট মুসলমানদের সব রকম গোপন তথ্য পাচারের চেষ্টায় লিপ্ত থাকতো। আল্লাহ পাক পবিত্র কুরআনে এদের সম্পর্কে ইরশাদ করেছেন-


 *وَمِنَ النَّاسِ مَنْ یَّقُوْلُ اٰمَنَّا بِاللهِ وَ بِالْیَوْمِ الْاٰخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِیْنَ ۘ﴿۸﴾ یُخٰدِعُوْنَ اللهَ وَالَّذِیْنَ اٰمَنُوْا ۚ وَمَا یَخْدَعُوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَشْعُرُوْنَ ؕ﴿۹﴾ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ ۙ فَزَادَهُمُ اللهُ مَرَضًا ۚ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌۢ ۬ۙ بِمَا کَانُوْا یَکْذِبُوْنَ ﴿۱۰﴾ وَ اِذَا قِیْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِی الْاَرْضِ ۙ قَالُوْۤا اِنَّمَا نَحْنُ مُصْلِحُوْنَ ﴿۱۱﴾ اَلَاۤ اِنَّهُمْ هُمُ الْمُفْسِدُوْنَ وَلٰکِنْ لَّا یَشْعُرُوْنَ ﴿۱۲﴾ وَ اِذَا قِیْلَ لَهُمْ اٰمِنُوْا کَمَاۤ اٰمَنَ النَّاسُ قَالُوْۤا اَنُؤْمِنُ کَمَاۤ اٰمَنَ السُّفَهَآءُ ؕ اَلَاۤ اِنَّهُمْ هُمُ السُّفَهَآءُ وَلٰکِنْ لَّا یَعْلَمُوْنَ ﴿۱۳﴾ وَ اِذَا لَقُوا الَّذِیْنَ اٰمَنُوْا قَالُوْۤا اٰمَنَّا ۚۖ وَ اِذَا خَلَوْا اِلٰی شَیٰطِیْنِهِمْ ۙ قَالُوْۤا اِنَّا مَعَكُمْ ۙ اِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُوْنَ ﴿۱۴﴾ اَللهُ یَسْتَهْزِئُ بِهِمْ وَیَمُدُّهُمْ فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ* 


      *অর্থঃ* মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে, যারা বলে-আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়। মূলতঃ তারা (এরূপ কথা বলে) আল্লাহ এবং ঈমানদারগণকে ধোঁকা দিচ্ছে। অথচ এতে তারা নিজেরাই শুধু ধোঁকা খাচ্ছে। কিন্তু তারা তা উপলব্ধিও করতে পারছে না। তাদের অন্তঃকরণ ব্যাধিগ্রস্ত। আর আল্লাহপাক তাদের ব্যাধি আরও বৃদ্ধি করে দিয়েছেন। বস্তুতঃ তাদের এ মিথ্যাচারের দরুন তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব। আর যখন তাদেরকে বলা হয় যে, দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি। মনে রেখো তারাই হাঙ্গামা সৃষ্টিকারী । কিন্তু তারা তা উপলব্ধি করে না। আর যখন তাদেরকে বলা হয় সাহাবীগণ রাযি. যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আন তখন তারা বলে আমরা কি ঈমান আনবো বোকাদের মত ? মনে রেখো প্রকৃতপক্ষে তারাই বোকা। কিন্তু তারা তা বোঝে না। আর তারা যখন ইমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। আবার যখন তাদের শয়তানদের সাথে একান্ত সাক্ষাতে মিলিত হয় তখন বলে, আমরা তোমাদেরই সাথে রয়েছি। আমরা তো (মুসলমানদের সাথে) উপহাস করি মাত্র। আল্লাহ পাক তাদের এ উপহাসের সমুচিত শাস্তি দিবেন। তবে (দুনিয়াতে)


      তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলবে আরো মাতোয়ারা ও হয়রান পেরেশান হতে থাকে। (সূরাহ বাকারাহ-৮-১৫)


 *অন্যত্র আল্লাহ পাক ইরশাদ করেন-* 


 *اِنَّ الْمُنٰفِقِیْنَ یُخٰدِعُوْنَ اللهَ وَهُوَ خَادِعُهُمْ ۚ وَ اِذَا قَامُوْۤا اِلَی الصَّلٰوۃِ قَامُوْا كُسَالٰی ۙ یُرَآءُوْنَ النَّاسَ وَلَا یَذْكُرُوْنَ اللهَ اِلَّا قَلِیْلًا ﴿۱۴۲﴾۫ۙ مُّذَبْذَبِیْنَ بَیْنَ ذٰلِکَ ٭ۖ لَاۤ اِلٰی هٰۤؤُلَآءِ وَلَاۤ اِلٰی هٰۤؤُلَآءِ ؕ وَمَنْ یُّضْلِلِ اللهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِیْلًا* 


      *অর্থঃ* অবশ্যই মুনাফিকরা প্রতারণা করছে আল্লাহর সাথে, অথচ আল্লাহই তাদের প্রতারণার শাস্তি দিবেন। আর যখন তারা নামাযে দাঁড়ায় তখন একান্ত অলসতার সাথে দাড়ায়। উদ্দেশ্যও আবার শুধু লোক দেখানো। আর তারা আল্লাহকে সামান্যই স্মরণ করে। এরা দোদুল্যমান অবস্থায় ঝুলন্ত। এদিকেও নয়, ওদিকেও নয়। বস্তুতঃ যাকে আল্লাহ গোমরাহ করে দেন, তুমি তাদের জন্য কোথাও কোন পথ পাবে না। (সুরাহ নিসা, ১৪২-১৪৩)


      *দৃষ্টান্ত-১:* উহুদ যুদ্ধের প্রাক্কালে মুসলমানগণ যুদ্ধের কৌশল সম্পর্কে পরামর্শ করছিলেন যে, মদীনা হতে বের হয়ে কাফিরদের মোকাবিলা করা হবে, নাকি মদীনার অভ্যন্তরে থেকেই শত্রুর আক্রমণ প্রতিহত করা হবে? স্বভাবগতভাবে মুসলিম ছদ্মবেশী মুনাফিকরাও পরামর্শ সভার অংশীদার ছিল। আর তাদের অভিপ্রায় ছিল-সম্মুখ যুদ্ধে অবতীর্ণ না হয়ে মদীনায় বসে কেবল আত্মরক্ষামূলক যুদ্ধ পরিচালনা করা হোক। কিন্তু অন্যান্য বরেণ্য মুজাহিদ সাহাবায়ে কিরামের সাহসিকতাপূর্ণ আগ্রহে শেষ পর্যন্ত যখন মদীনা হতে বের হয়ে কাফিরদের সঙ্গে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রস্তাবই গৃহীত হলো তখন যুদ্ধে রওয়ানা হয়ে যাওয়ার পর তিন হাজার কাফির সৈন্য বাহিনীর মোকাবেলায় মাত্র এক হাজার মুসলিম মুজাহিদ বাহিনীকে আরো ক্ষুদ্র করে তাদের মনোবল ভেঙ্গে দিয়ে তাদেরকে নিশ্চিত পরাজয়ের সম্মুখীন করার এক গভীর চক্রান্তের অংশ হিসেবে মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই এই বলে তার তিনশত মুনাফিক অনুসারীসহ মধ্য পথ হতে ফিরে এলো যে, যখন আমাদের পরামর্শের প্রতি ভ্রূক্ষেপ করা হলো না বরং অন্যদের পরামর্শই গ্রহণ করা হল তখন আমাদের আর যুদ্ধ করার প্রয়োজন নেই। আমরা এই বিশাল শত্রু বাহিনীর হাত থেকে আত্মরক্ষার পরিবর্তে রণাঙ্গনে অবতীর্ণ হয়ে নিজেদেরকে নিশ্চিত মৃত্যুর মুখে নিক্ষেপ করতে পারি না। যুদ্ধ শুরু হওয়ার কি পূর্ব মুহূর্তে তার এই ধরনের প্ররোচনা মুসলিম সৈন্য বাহিনীতে এতই ক্ষতিকর প্রভাব ফেললো যে, কতিপয় দুর্বল ও নতুন মুসলমানও তার সাথে পশ্চাদপসরণ করে মদীনায় প্রত্যাবর্তন করল। সেই সাথে দু’একটি গোত্রও তাদের সাথে মদীনায় প্রত্যাবর্তন করার ইচ্ছা করেছিল কিন্তু আল্লাহর মেহেরবানীতে তারা রক্ষা পেল।


      *দৃষ্টান্ত-২:* পঞ্চম হিজরীর ঘটনা । মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম রাযি. গণ বনু মুস্তালিক যুদ্ধে বিজয়ের পর রণাঙ্গন থেকে প্রত্যাবর্তন করছিলেন, পথিমধ্যে কুপ হতে পানি উঠানোকে কেন্দ্র করে এক মুহাজির সাহাবীর রাযি. সাথে খাযরাজ গোত্রের অপর এক আনসারী সাহাবীর রাযি. সামান্য ঝগড়ার সৃষ্টি হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হস্তক্ষেপে ঘটনা সেখানেই শেষ হয়ে যায়। তদন্তের পর উক্ত মুহাজির সাহাবীরই রাযি. অপরাধ প্রমাণিত হয়। সেই প্রেক্ষিতে সাহাবীগণ রাযি. উক্ত আনসারী সাহাবীকে রাযি. বুঝিয়ে শুনিয়ে মাফও করিয়ে নিয়ে ছিলেন। মুনাফিকদের যে দলটি যুদ্ধ লব্ধ সম্পদের লালসায় মুসলমানদের সাথে একত্রিত হয়েছিল তাদের নেতা মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই এই ঘটনা অবহিত হয়ে আনসার ও মুহাজির সাহাবীগণের রাযি. ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট করার লক্ষ্যে তাদের মাঝে বিরোধ ও বিবাদ সৃষ্টি করার অপপ্রয়াস চালায়। তখন সে আনসার সাহাবীদের রাযি. উত্তেজিত করার উদ্দেশ্যে বলল- এই ভিনদেশী মুহাজির তোমাদের খেয়ে তোমাদের পরে মোটা তাজা হয়ে এখন তোমাদেরই খেয়ে ফেলতে চায় দেখছি। খোদার কসম! এবার মদীনা প্রত্যাবর্তন করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মদীনা হতে বিতাড়িত করবো। (নাউজুবিল্লাহ)।


      হযরত উমর রাযি. এই ঘটনা শ্রবণ করলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট তাকে হত্যা করার অনুমতি চাইলেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে হযরত উমর রাযি. কে নিবৃত্ত করলেন যে, “লোকেরা এই বলে আমার সম্পর্কে ভীতি ছড়াবে যে, মুহাম্মদ স্বীয় লোকদের হত্যা করে।” এক সাহাবীর প্রশ্নের জবাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন- “তুমি কি জানো না, আব্দুল্লাহ বিন উবাই কি জঘন্য কথা বলেছেন? তখন তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ! তার কথা তাকে বলতে দিন, সে মনে করে যে, আপনি তার হাত থেকে সমগ্র মদিনাবাসীর নেতৃত্ব ছিনিয়ে নিয়েছেন, আপনি না এলে সেই মদিনার একক নেতৃত্বের অধিকারী হতে। এ কারণে প্রতিনিয়ত আপনার ও মুসলমানদের প্রতি হিংসার আগুনে জ্বলছে সে।”


      অতঃপর মদিনা প্রত্যাবর্তনের পথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাইকে ডেকে তার অশোভন উক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলে সে সরাসরি তা অস্বীকার করে। এবং দ্বিধাহীনচিত্তে তার উপর মিথ্যা কসম খায়। তখনই সূরা মুনাফিকুন অবতীর্ণ করে আল্লাহ তা‘আলা তাদের মুখোশ উম্মোচন করে দিলে মদিনার সর্বত্র সে অপদস্থ ও লাঞ্ছিত হতে থাকে। সবার ধারনা ছিল যে, এবার তাকে মৃত্যুদণ্ডই দেয়া হবে। তখন আব্দুল্লাহ বিন উবাইয়ের পুত্র আব্দুল্লাহ যিনি খাটি মুসলমান ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন- তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে আরজ করলেন, “ইয়া রাসূলাল্লাহ! সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার পিতাকে হত্যা করতে মনস্থ করে থাকলে আমাকে হুকুম করুন, আমি তার মাথা কেটে আপনার দরবারে হাজির করব।” তিনি আরও বললেন, “সমগ্র খাযরাজ গোত্রে আমি মাতা-পিতার সবচেয়ে অনুগত সন্তান বলে পরিচিত। তথাপি পিতৃহত্যার ব্যাপারে আপনার আদেশই শিরোধার্য। কিন্তু আপনি যদি অন্য কাউকে হত্যার আদেশ দেন, তাহলে আমি হয়তোবা পিতৃহত্যাকে চোখের সামনে দৃশ্যমান হতে দেখে আত্মসংবরণ করতে পারবা না।” মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- তুমি নিশ্চিত থাক, আমি তার ব্যাপারে সেই ধরনের কোন সিদ্ধান্ত গ্রহণ করব না।


   _*📋নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_

1. *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস*

 *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস* 


 *====== প্রথম অধ্যায়,পর্ব -১ ======* 


*যুগে যুগে ইয়াহুদী-খৃষ্টচক্রের ষড়যন্ত্র* 


 *باسمه تعالى* 


 *আল্লাহ তা’আলা ইরশাদ করেনঃ* 


 *وَلَنْ تَرْضٰی عَنْکَ الْیَهُوْدُ وَلَا النَّصٰرٰی حَتّٰی تَتَّبِعَ مِلَّتَهُمْ ؕ قُلْ اِنَّ هُدَی اللهِ هُوَ الْهُدٰی ؕ وَلَئِنِ اتَّبَعْتَ اَهْوَآءَ هُمْ بَعْدَ الَّذِیْ جَآءَکَ مِنَ الْعِلْمِ ۙ مَا لَکَ مِنَ اللهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ* 


      *অর্থঃ* (হে নবী!) ইয়াহুদী ও খৃষ্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না, যতক্ষণ না (খোদা না করুন) আপনি তাদের ধর্মের (পরিপূর্ণ) অনুগত হয়ে যান। (অর্থাৎ আপনি ইয়াহুদী অথবা খৃষ্টান না হওয়া পর্যন্ত তারা আপনার কথা মানবে না।) আপনি বলে দিন আল্লাহু পাক যে পথ প্রদর্শন করেছেন তা প্রকৃত হিদায়াতের পথ। যদি আপনি তাদের আকাঙ্খাসমূহ পূরণে তৎপর হন ওহীর ঐ অকাট্য জ্ঞান লাভের পর-যা আপনার কাছে পৌঁছেছে তবে আল্লাহ থেকে (অর্থাৎ তাঁর হাত থেকে) আপনাকে উদ্ধারকারী ও সাহায্যকারী কেউ থাকবে না। (সূরাহ্‌ বাক্বারাঃ ১২০)


      উল্লেখিত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, মুসলমানরা যতদিন পর্যন্ত তাদের প্রভু প্রদত্ত দীন-ইসলামকে পরিত্যাগ করে ইয়াহুদী খৃষ্টানদের ধর্ম গ্রহণ না করবে ততদিন পর্যন্ত ইয়াহুদী ও খৃষ্টানরা মুসলমানদের প্রতি সদ্ভাব পোষণকারী হবে না। এমনকি আল্লাহুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেলায়ও তাদের এ মানসিকতা প্রকটভাবে বিদ্যমান ছিল। তাদের আন্তরিক কামনা ও লক্ষ্য একটিই। আর তা হচ্ছে এই যে, সমগ্র মুসলিম জাতি ইয়াহুদী বা খৃষ্টান ধর্ম গ্রহণ করুক আর দুনিয়াতে ইসলামের নাম-নিশানা পর্যন্ত বাকী না থাকুক। এ কারণে ইসলামের সূচনা লগ্ন থেকে তারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে শুধু ষড়যন্ত্র করেই ‘আসছে। 


      মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদীনায় হিজরতের পূর্বে মদীনা প্রধানতঃ আওস ও খাযরাজ গোত্রীয় মুশরিক আর ইয়াহুদী ও নাসারাদের আবাসস্থল ছিল। নবীজীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আগমনের পূর্বেই আওস ও খাযরাজ গোত্রের কাফির মুশরিকদের মধ্য হতে অনেকে হজ্জের মওসুমে মক্কাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত কবুল করে ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করেছিল।


      পক্ষান্তরে ইয়াহুদী ও খৃষ্টানরা শুধুমাত্র হিংসা ও বিদ্বেষের বশবর্তী হয়ে ইসলাম গ্রহণ করা হতে কেবল বিরতই থাকেনি বরং ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধনে সর্বদাই তারা নানা ফন্দি ফিকির আটতে থাকে। অথচ মজার ব্যাপার হচ্ছে এই যে, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের কিছুকাল পূর্বেও এই ইয়াহুদী খৃষ্টানরা আওস ও খযরাজ গোত্রের হাতে বার বার প্রহৃত হওয়ার পরিণতিতে তাদেরকে ভীতি প্রদর্শন ও নিজেদের আত্মতৃপ্তি লাভের উদ্দেশ্যে তাদের ‘আসমানী কিতাবের ভবিষ্যদ্বাণীর আলোকে এ কথাই বলতো যে অতিসত্বর এই ভূমিতে খাতামুন নাবিয়্যীন অর্থাৎ আখিরী নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব ঘটবে। আমরা তখন তাঁর দীন কবুল করে তাঁর নেতৃত্বে যুদ্ধ করে তোমাদের পরাজিত করবো। কারণ তাদের ধর্মীয় গ্রন্থ তাওরাত ও ইঞ্জিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের সময় ও স্থানসহ তার পূর্ণ পরিচয় লিপিবদ্ধ ছিল।


      নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদীনায় আগমনের পর ইয়াহুদী খৃষ্টানদের ইসলাম কবুল না করা সত্ত্বেও শান্তি ও সহাবস্থানের লক্ষ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করে তাদের সঙ্গে সন্ধি চুক্তি স্থাপন করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সঙ্গে সন্ধি চুক্তি স্থাপন করে ছিলেন তাদের মধ্যে বিশেষভাবে তিনটি ইয়াহুদী গোত্র ছিল উল্লেখযোগ্য যথাক্রমে বুন ক্বাইনুক্বা, বনু নজীর ও বনু কুরাইজা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীগণ রাযি. উল্লেখিত চুক্তির সকল শর্তাবলী যথাযথভাবে পালন করতে থাকেন । কিন্তু ইয়াহুদী-খৃষ্টান জাতি তাদের গোঁয়ার্তুমি ও হঠকারিতার কলঙ্কিত ঐতিহ্য ও মজ্জাগত বদ স্বভাবের পরিচয় দিয়ে নানাভাবে চুক্তির বরখেলাপ করে জঘন্যতম কর্মকাণ্ড ঘটাতে থাকে। এক দিকে বিপুলসংখ্যক ইয়াহুদী প্রকাশ্যে ইসলাম কবুল করে ছদ্ম-বেশে মুনাফিকরূপে মুসলমানদের মাঝে অনুপ্রবেশ করতঃ ইসলামের মূলে কুঠারাঘাত করতে তৎপর হয়।


      অপরদিকে প্রকাশ্যে ইসলামের বিরোধিতাকারী ইয়াহুদীরা মক্কার মূর্তিপূজক কাফির মুশরিকদের সঙ্গে মিলিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাদের অপকর্মসমূহের কতিপয় দৃষ্টান্ত নিম্নরূপঃ 


      *দৃষ্টান্ত -১:* একবার এক আরব্য রমণী বনু ক্বাইনুক্বার বাজারে গেলে এক দোকানদার দুষ্টামির ছলে তার কাপড় খুলে উলঙ্গ করে দেয় এবং তাকে নিয়ে খুব হাসি ঠাট্টা করে। সেই মহিলার চিৎকার শুনে এক আরব্য ব্যক্তি এগিয়ে আসে এবং দোকানদারকে হত্যা করে ফেলে। তখন অন্যান্য ইয়াহুদীরা জড়ো হয় এবং উক্ত ঘটনাকে কেন্দ্র করে আরব ও ইয়াহুদীদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। ঘটনাটি অবহিত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাশরীফ আনেন এবং বিবাদকারীদের তিরষ্কার করেন। এতে বনু ক্বাইনুক্বার লোকেরা ক্ষিপ্ত হয়ে মুসলমানদের বলতে লাগলো যে তোমরা বদর যুদ্ধের বিজয়ে বেশী গর্ব করো না। কারণ তারা (কুরাইশরা) তোমাদের সমগোত্রীয় ছিল, তারা যুদ্ধ করতে শিখেনি। ফলে তোমাদের বিজয় সম্ভব হয়েছে। তবে আমাদের সঙ্গে যুদ্ধ করলে বুঝতে পারবে যোদ্ধা কাকে বলে। এরূপ দম্ভোক্তি করে তারা ইতিপূর্বে তাদের সঙ্গে সম্পাদিত সন্ধি চুক্তি ভঙ্গের ঘোষণা দেয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতিরোধ পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেন। পনের দিন পর্যন্ত তাদের অবরোধ করে রাখা হয় অতঃপর তাদের মনোবল ভেঙ্গে পড়ে। অবশেষে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে কোন সিদ্ধান্তের প্রতি নিঃশর্ত সম্মতি জ্ঞাপনে বাধ্য হয়। সুতরাং উক্ত ইয়াহুদী গোত্রকে মদীনা হতে বহিষ্কার করা হয়।


      *দৃষ্টান্ত-২:* ইয়াহুদী গোত্র বনু নজীরের সাথে অপর এক আরব্য গোত্রের বিরোধ হলে, এর মীমাংসা করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক’জন শীর্ষস্থানীয় সাহাবীকে রাযি. সঙ্গে নিয়ে বনু নজীরের এলাকায় গমন করেন। বাহ্যতঃ তারা তখন আন্তরিকতা ও আতিথেয়তার মনোভাব প্রদর্শন করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সসম্মানে একটি দেয়ালের নিকট বসতে দেয় কিন্তু ভিতরে ভিতরে তারা দেয়ালের উপর হতে বৃহৎ প্রস্তর খণ্ড নিক্ষেপ করতঃ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শহীদ করে দেয়ার পরিকল্পনা গ্রহণ করে। পাষণ্ড আমর বিন হাজ্জাশ এই জঘন্য কাজের জন্য প্রস্তুত হয়ে দেয়ালের উপর অবস্থান নেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে তাদের এই ষড়যন্ত্র সম্পর্কে অবগত হয়ে নিঃশব্দে তথা হতে উঠে আসেন। এই ঘটনার পর তিনি বনু নজীরকে দশ দিনের মধ্যে মদীনা ত্যাগ করার নির্দেশ দেন। এ সময় সীমা অতিক্রান্ত হওয়ার পর মদীনায় তাদের যে কোন ব্যক্তিকে পাওয়া গেলে তাকে হত্যা করা হবে বলে সাথে সাথে জানিয়ে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ পেয়ে বনু নজীর মদীনা ত্যাগের জন্য তৈরী হয়ে যায়। কিন্তু মুনাফিক নেতা আবদুল্লাহ বিন উবাইয়ের প্ররোচনায় ও তার পক্ষ হতে সাহায্যের আশ্বাস পেয়ে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিক এই উত্তর পাঠায় যে, আমরা কোন ক্রমেই মদীনা ত্যাগ করবো না। আপনার যা ইচ্ছা করতে পারেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ঘোষণা করে তাদেরকেও মদীনা ত্যাগে বাধ্য করেন। অতঃপর তারা দেশান্তরিত হয়ে খাইবার নামক স্থানে গিয়ে বসবাস শুরু করে।


      *দৃষ্টান্ত-৩:* পঞ্চম হিজরীর ঘটনা। এবার ইয়াহুদীরা মুসলমানদেরকে সমূলে শেষ করে দিতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে। নেতৃস্থানীয় ক’জন ইয়াহুদী আরবের অন্যান্য সকল কাফির গোত্রের সঙ্গে যোগাযোগ করে মক্কার কুরাইশ, বনু সালীম, বনু গাতফান, বনু আসাদ, আশজা, ফাযারাহ, বনু মুররাহ এ সকল গোত্রের কাফিরদের সমম্বয়ে বহুজাতিক বাহিনী গঠন করতঃ সকলে এক সঙ্গে মদীনা আক্রমণ করার পরিকল্পনা আটে। পরিকল্পনা মুতাবিক তাদের দশ হাজার সৈন্যর বিশাল বাহিনী মুসলমানদের উপর যুগপৎ আক্রমণ চালায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকল সাহাবায়ে কিরাম রাযি. কে সঙ্গে নিয়ে কাফিরদের আক্রমণ প্রতিহত করতে মদীনার চতুর্পার্শ্বে পরিখা খননে লিপ্ত হন। মদীনায় তখন কেবল নারী ও শিশুরা ছিল। এরই মধ্যে মদীনায় অবস্থানকারী ইয়াহুদীদের তৃতীয় গোত্র বনু কুরাইজাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সম্পাদিত সন্ধিচুক্তি ভঙ্গের ঘোষণা দিয়ে কাফিরদের সাথে সংঘটিত যুদ্ধের চরম মূহুর্তে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক দল সাহাবী রাযি. কে মদীনায় নারী ও শিশুদের দেখা-শুনার দায়িত্বে নিয়োজিত থাকতে নির্দেশ দেন। তথাপি খন্দক প্রান্তরে যুদ্ধরত মুসলমানগণ সর্বদাই নিজ নিজ পরিবার পরিজনের উপর বনু কুরাইজার ইয়াহুদীদের আক্রমণের আশংকার উদ্বিগ্ন ছিলেন। দীর্ঘ এক মাস পর্যন্ত কাফির বাহিনী মদীনা অবরোধ করে রাখে, কিন্তু সমর বিশেষজ্ঞ সাহাবী হযরত সালমান ফার্সী রাযি. এর পরামর্শ মুতাবিক খন্দক বা পরিখা খনন করে রাখায় কাফিরদের পক্ষে তা অতিক্রম করে মদীনায় প্রবেশ করা সম্ভব হয়নি। অবশেষে আল্লাহর গজবে পতিত হয়ে শত্রু দল বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কাফিররা মদীনা ছেড়ে যেতে বাধ্য হয়। আল্লাহ তা’আলার বিশেষ রহমত ও সাহায্যে মুসলমানরা এই যুদ্ধে বিজয় লাভ করে। ইসলামের ইতিহাসে তা খন্দক যুদ্ধ নামে পরিচিত। খন্দক যুদ্ধ হতে মদীনা প্রত্যাবর্তন করে কোনরূপ বিশ্রাম গ্রহণের পূর্বেই হযরত জিবরাইল আ. আল্লাহ তা’আলার পক্ষ হতে বনু কুরাইজার বিশ্বাসঘাতকতার শাস্তির বিধান নিয়ে অবতীর্ণ হন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রাযি. কে সেদিন ‘আসরের নামাযের পূর্বেই বনু কুরাইজার এলাকায় পৌছার নির্দেশ দেন। বনু কুরাইজাহ তখন তাদের নির্মিত দূর্গে আশ্রয় গ্রহণ করে। পঁচিশ দিন পর্যন্ত দুর্গ অবরোধ করে রাখা হয়। এই দীর্ঘ অবরোধে তারা মনোবল হারিয়ে ফেলে। 


      তখন তাদের নেতা কাব বিন আসাদ বললো এখন মুক্তির পথ এইটাই যে তোমরা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাও। কেননা, তোমাদের সকলেরই জানা আছে যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। যদি এ পথ তোমাদের নিকট পছন্দনীয় না হয় তাহলে সবাই স্বীয় স্ত্রী ও সন্তানদের হত্যা করে জীবনের মায়া ত্যাগ করে চূড়ান্ত যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে হয় বিজয় অর্জন কর নতুবা সকলেই আত্মাহুতি দাও। আর যদি তোমাদের পক্ষে তাও সম্ভব না হয় তাহলে তোমাদের ধর্মীয় বিধান লঙ্ঘন করে পবিত্র শনিবারে অতর্কিত হামলা কর। কেননা এদিন মুসলমানগণ এ বিশ্বাসে অপ্রস্তুত থাকবে যে, আমরা শনিবারের পবিত্রতা রক্ষার্থে এদিন যুদ্ধ করবো না। বনু কুরাইজার লোকেরা কাব বিন আসাদের প্রস্তাবিত কোন পন্থাই গ্রহণ না করে হযরত আবু লুবাবা রাযি. এর সঙ্গে পরামর্শ করতঃ বিনা শর্তে আত্মসমর্পণ করে। আওস গোত্রের সঙ্গে বনু কুরাইজার মিত্রতা থাকায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার ব্যাপারে যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আওসের লৌহ পুরুষ, বিশিষ্ট সাহাবী হযরত সা’আদ বিন মু’আয রাযি. এর হাতে অর্পণ করলেন। বনু কুরাইজার কৃত অপরাধের উচিৎ শাস্তি স্বরূপ তিনি তাদের যুদ্ধক্ষম সকল পুরুষকে হত্যা এবং নারী ও শিশুদের বন্দী করার সিদ্ধান্ত দেন। তারই সিদ্ধান্ত মুতাবিক বনু কুরাইজার নেতা কাব বনু নজীর নেতা হুয়াই বিন আখতাবসহ ছয় শতাধিক যুদ্ধাপরাধী বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।


      *দৃষ্টান্ত-৪:* বনু নজীরকে খাইবারে বহিস্কার করার পর খাইবার নতুন করে ষড়যন্ত্রকারীদের আখড়ায় পরিণত হয়। এখানে বসে বসে ইয়াহুদী ও ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র করতো। বনু নজীর নেতা হুয়াই বিন আখতাব খন্দক যুদ্ধের সময় খাইবার হতে মদীনায় গিয়ে তথায় অবস্থানকারী বনু কুরাইজাকে বিশ্বাসঘাতকতায় প্ররোচিত করে। এ কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা’আলার পক্ষ হতে নির্দেশ প্রাপ্ত হয়ে সপ্তম হিজরীতে খাইবার অভিযান পরিচালনা করেন। অষ্ট দূর্গে পরিবেষ্টিত খাইবার ইয়াহুদীদের অত্যন্ত শক্তিশালী ঘাটি ছিল। এখানে শত্রু পক্ষের কিছু শক্তিশালী যোদ্ধারও অবস্থান ছিল। তাই এ যুদ্ধ জয় করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কিরামকে রাযি. কঠোর পরিশ্রম ও চরম ত্যাগ স্বীকার করতে হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর যখন পাঁচটি দুর্গ বিজিত হয় তখন ইয়াহুদীরা আত্মরক্ষার নিমিত্তে শেষ চেষ্টা স্বরূপ অবশিষ্ট তিন দুর্গে আশ্রয় নেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রাযি. কে নিয়ে সেগুলো অবরোধ করে রাখেন। 


      দীর্ঘ চৌদ্দ দিন অতিবাহিত হওয়ার পরও যখন ইয়াহুদীরা রণক্ষেত্রে অবতীর্ণ হচ্ছিল না তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘মিনজানিক’ নামক হস্তচালিত বৃহৎপ্রস্তর নিক্ষেপক কামান মোতায়েন করে দুর্গ ভাঙ্গার পরিকল্পনা গ্রহণ করেন। অবস্থা বেগতিক দেখে ইয়াহুদীরা আলোচনার অনুমতি প্রার্থনা করে দূত প্রেরণ করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে সম্মত হন। অতঃপর আলোচনায় এ সিদ্ধান্ত হলো যে দুর্গে অবস্থানকারী সকলকে মুক্তি দেয়া হবে। তবে সঙ্গে কোন প্রকার সম্পদ ও যুদ্ধাস্ত্র নিয়ে যেতে পারবে না। পরিহিত কাপড় ব্যতীত অন্য কোন ব্যবহার্য জিনিস পত্রও সাথে করে নিতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে ঘোষণা করে দেয়া হয় কেউ কোন কিছু গোপন করলে তার জানের নিরাপত্তা বহাল থাকবে না। সে মুতাবিক সম্পদ লুকানোর অভিযোগ প্রমাণিত হওয়ার পর দু’জনকে মৃত্যু দণ্ডাদেশ দেয়া হয়।


      *দৃষ্টান্ত-৫:* মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিষ প্রয়োগে হত্যার জঘন্য ষড়যন্ত্রঃ খাইবার যুদ্ধের পরের ঘটনা। যুদ্ধশেষে স্থিতিশীল অবস্থা ফিরে আসার পর এক ইয়াহুদী মহিলা একটি ছাগল রান্না করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে তা হাদিয়া হিসেবে পেশ করল। তাতে সে বিষ মিশিয়ে দিয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হতে এক টুকরা গোস্ত উঠিয়ে মুখে দিলে গোশতের টুকরাটিই বলে দিল যে, তাতে বিষ প্রয়োগ করা হয়েছে। কোন কোন বর্ণনা অনুযায়ী জানা যায় যে, হযরত জিবরাঈল আ. এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিষ প্রয়োগের কথা জানিয়ে ছিলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের টুকরাটি মুখ থেকে ফেলে দেন। কিন্তু ইতিমধ্যেই একজন সাহাবী রাযি. বিষ প্রয়োগের কথা না জেনে ঐ বিশ মিশ্রিত গোস্ত ভক্ষণ করে ইন্তিকাল করেন। এ ঘটনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত মহিলাকে ডেকে বিষ প্রয়োগের কথা জিজ্ঞেস করলে সে উত্তর দিল আমি এ জন্য বিষ মিশ্রিত করেছি যে, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আপনাকে ওহীর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আর যদি আপনি মিথ্যা নবী হয়ে থাকেন তাহলে আমরা আপনার হাত থেকে মুক্তি পাবো।


      ইমাম যুহুরী রহ. বর্ণনা করেন যে, উক্ত মহিলা মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মু’জিযা প্রত্যক্ষ করে মুসলমান হয়ে গেল। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা ও মুক্ত করে দেন। কিন্তু অন্য বর্ণনা মতে জানা যায় যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত সাহাবীর রাযি. ইন্তিকালের ঘটনার পর উক্ত মহিলাকে কিসাস স্বরূপ হত্যার নির্দেশ দেন। খাইবারের এই বিষ প্রয়োগের ঘটনার তিন বছর পর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যাতনায় ভুগছিলেন, তখন তিনি এই বলছিলেন যে, “খাইবারের বিষ ক্রিয়াই এখন আমার মধ্যে দেখা দিয়েছে।” এজন্য ইমাম যুহরী রহ. বলেন যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মৃত্যু লাভ করেছেন।


      *দৃষ্টান্ত-৬:* একবার লাবীদ ইবনে আ’সাম নামীয় এক ইয়াহুদী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যাদু করল। ঘটনার বিবরণ এই যে, জনৈক বালক মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ কর্ম করত। ইয়াহুদী তার মাধ্যমে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করা চিরুনি হস্তগত করে একটি তাঁতের সুতোয় এগারটি গ্রন্থি লাগিয়ে প্রত্যেক গ্রন্থিতে একটি করে সুই সংযুক্ত করে উক্ত চিরনিসহ সেই গ্রন্থিযুক্ত সুতাটি খেজুরে আবরণীতে রেখে তা একটি পরিত্যক্ত কূপে প্রস্তর খণ্ডের নীচে চাপা দিয়ে রাখল। এই যাদুর প্রভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘ ছ’মাস দারুণ কষ্টে ভোগেন। হযরত আয়িশার রাযি. বর্ণনা মতে, এই যাদুর প্রভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে দিশেহারা হয়ে পড়তেন এবং যে কাজটি করেননি, তাও করেছেন বলে অনুভব করতেন। 


      অতঃপর স্বপ্নে দু’জন ফেরেশতার কথোপকথন শুনে লাবীদের যাদু ও যাদুতে ব্যবহৃত বস্তু সমূহের গোপন কূপের সন্ধান অবগত হয়ে তিনি ঘুম হতে উঠে তথায় গমন করেন এবং কূপ হতে সেগুলো উঠিয়ে আনেন। আল্লাহ পাক সূরাহ ফালাক ও সূরাহ নাসের এগারটি আয়াত নাযিল করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদুর সুতার এগারটি গ্রন্থির প্রত্যেকটিতে এক এক আয়াত পাঠ করে তা খুলতে লাগলেন। গ্রন্থিগুলো খোলা সমাপ্ত হওয়ার সাথে সাথেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে শয্যা ত্যাগ করে এবং অনুভব করলেন যেন নিজের উপর থেকে একটা বোঝা সরে গেল।


      এই হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ইয়াহুদী-খৃষ্টান জাতি কর্তৃক পরিচালিত ধ্বংসাত্মক ষড়যন্ত্রসমূহের ক‘টি সংক্ষিপ্ত উদাহরণ।


      ইসলামের প্রাথমিক যুগে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ইয়াহুদী-খৃষ্টানরা এভাবে নানা রকম ষড়যন্ত্র, চক্রান্ত ও ধ্বংসাত্মক কার্যকলাপ ঘটাতে থাকে। উদ্দেশ্যে ছিল ইসলাম ও মুসলমানদের ধ্বংস করে নিজেদের ধর্মকে সুপ্রতিষ্ঠিত করা। ইয়াহুদী খৃষ্টানদের সেই ষড়যন্ত্রের ধারা এখনো অব্যাহত আছে পুরোদমে আর তা থাকবে হয়তো আগামীতেও, কিন্তু এ ব্যাপারে এখন করণীয় কী-তা আমাদের নির্ণয় করতে হবে।


   _*📋নিজে পড়বেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।*_

44. ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস*

 *⛲ ♧  ﷽   ﷽   ﷽   ﷽*  *♧*  *⛲*       *ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস*  *🥀====তৃতীয় অধ্যায়,পর্ব -১৫====🥀*      *আহলে বাইতের সদস্য ব...